সর্বশেষ
বিশ্বকাপ উন্মাদনায় নাটোরে ‘জার্মান বাড়ি’, পতাকার রঙে রাঙানো বাড়ি-আঙিনাআসামে ভারতীয় বিমান বাহিনীর পরিবহন বিমান বিধ্বস্তপুশ ইন বন্ধে দ্বিপক্ষীয় ব্যবস্থা চায় বিজিবিপশ্চিমবঙ্গে মুসলিম ফেরিওয়ালাকে কুপিয়ে হত্যা, ‘সাম্প্রদায়িক বিদ্বেষের’ অভিযোগক্যাপাসিটি চার্জের নামে রাষ্ট্রের ওপর বড় আর্থিক দায় চাপিয়েছে আগের সরকার: বিদ্যুৎমন্ত্রীখুলনায় বিশেষ যৌথ অভিযানের মধ্যেই বিএনপি নেতাকে গুলি করে হত্যাকুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি তরুণ নিহতদিনাজপুরে আর্জেন্টিনা সমর্থকদের আকাশি-সাদা রঙে উৎসবমুখর শোভাযাত্রাবিশ্বকাপ উন্মাদনায় নাটোরে ‘জার্মান বাড়ি’, পতাকার রঙে রাঙানো বাড়ি-আঙিনাআসামে ভারতীয় বিমান বাহিনীর পরিবহন বিমান বিধ্বস্তপুশ ইন বন্ধে দ্বিপক্ষীয় ব্যবস্থা চায় বিজিবিপশ্চিমবঙ্গে মুসলিম ফেরিওয়ালাকে কুপিয়ে হত্যা, ‘সাম্প্রদায়িক বিদ্বেষের’ অভিযোগক্যাপাসিটি চার্জের নামে রাষ্ট্রের ওপর বড় আর্থিক দায় চাপিয়েছে আগের সরকার: বিদ্যুৎমন্ত্রীখুলনায় বিশেষ যৌথ অভিযানের মধ্যেই বিএনপি নেতাকে গুলি করে হত্যাকুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি তরুণ নিহতদিনাজপুরে আর্জেন্টিনা সমর্থকদের আকাশি-সাদা রঙে উৎসবমুখর শোভাযাত্রা
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: আহত বাংলাদেশিদের একজনের মৃত্যু

প্রকাশিত: ৪ জুন, ২০২৬
দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: আহত বাংলাদেশিদের একজনের মৃত্যু


ভারতের নয়াদিল্লির মালভিয়া নগর এলাকার একটি হোটেলে অগ্নিকাণ্ডে আহত বাংলাদেশিদের একজন মারা গেছেন। বৃহস্পতিবার রাতে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন, নয়াদিল্লি এ তথ্য জানিয়েছে।


নিহত বাংলাদেশির নাম মো. নুরুল আমিন (৪৪)। এ নিয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় বিভিন্ন দেশের মোট ২২ জনের মৃত্যু হলো।


গত বুধবার দক্ষিণ দিল্লির মালভিয়া নগরের একটি ভবনে আগুন লাগে। ভবনটির নিচতলায় একটি রেস্তোরাঁ এবং ওপরের তলাগুলোতে হোটেল ছিল। নিহতদের মধ্যে ৯ জন ভারতীয় নাগরিক ছাড়াও মোজাম্বিক, লাইবেরিয়া, নাইজেরিয়া ও উজবেকিস্তানের নাগরিক রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ২৮ জন।


বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, নুরুল আমিনের মরদেহ দ্রুত দেশে পাঠানোর প্রক্রিয়া সহজ করতে তারা কাজ করছে। আগুনে বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশি দুটি পরিবার। চিকিৎসার জন্য দিল্লিতে গিয়ে তারা ওই হোটেলে অবস্থান করছিলেন।


এর আগে হাইকমিশনের এক বিবৃতির বরাতে জানানো হয়েছিল, আগুনে আহত আট বাংলাদেশির মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের দিল্লির বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের চিকিৎসা ও শারীরিক অবস্থার বিষয়ে ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং হাসপাতালগুলোর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছে বাংলাদেশ হাইকমিশন।