সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

সিলেট বিয়ানীবাজারে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা: ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা

প্রকাশিত: ৪ জুন, ২০২৬
সিলেট বিয়ানীবাজারে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা: ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা


সিলেটের বিয়ানীবাজারে এক এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যার ঘটনায় উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক এনামুল ইসলামের বিরুদ্ধে ধর্ষণ, প্রলোভন ও আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে থানায় লিখিত এজাহার দায়ের করেছে ভুক্তভোগীর পরিবার।



নিহতের মা মঙ্গলবার বিকেলে বিয়ানীবাজার থানায় অভিযোগ করেন। এজাহারে তিনি উল্লেখ করেন, ঈদের পরদিন ২৯ মে ভোর ৪টার দিকে এনামুল ইসলাম তাদের বসতঘরে অনধিকার প্রবেশ করে তাঁর মেয়েকে ধর্ষণ করেন। এ সময় ভিকটিমের বাবা ঘটনাটি দেখে ফেললে তাকে হত্যার হুমকি দিয়ে এনামুল পালিয়ে যান।


অভিযোগে আরও বলা হয়, পরে পরিবারের জিজ্ঞাসাবাদে ওই শিক্ষার্থী এনামুলের সঙ্গে প্রেমের সম্পর্ক, প্রলোভন ও ধর্ষণের বিষয়টি খুলে বলে। পরবর্তী সময়ে মেয়েটি একাধিকবার ফোন করে বিয়ের বিষয়ে জানতে চাইলে এনামুল তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানান। একপর্যায়ে তাকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করার কথাও বলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।


পরিবারের দাবি, এসব ঘটনার কারণে মানসিকভাবে ভেঙে পড়ে ওই শিক্ষার্থী। পরে শুক্রবার রাত ১০টার দিকে নিজ শয়নকক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।



অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে এনামুল ইসলামের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।