সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

ট্রাম্প- নেতানিয়াহুর উত্তপ্ত ফোনালাপ, নেতানিয়াহুকে ‘পাগল’ বলার দাবি মার্কিন গণমাধ্যমের!

প্রকাশিত: ২ জুন, ২০২৬
ট্রাম্প- নেতানিয়াহুর উত্তপ্ত ফোনালাপ, নেতানিয়াহুকে ‘পাগল’ বলার দাবি মার্কিন গণমাধ্যমের!





ইরানের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ফোনালাপে ট্রাম্প নেতানিয়াহুর প্রতি তীব্র অসন্তোষ প্রকাশ করেন এবং তাঁকে ‘পাগল’ ও ‘অকৃতজ্ঞ’ বলে সম্বোধন করেন।


সোমবার (১ জুন) দুই নেতার মধ্যে এ ফোনালাপ হয়। এমন সময়ে এই আলোচনা অনুষ্ঠিত হলো, যখন ইরান-ইসরায়েল উত্তেজনা প্রশমনে যুক্তরাষ্ট্র কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে এবং একই সঙ্গে লেবাননে ইসরায়েলের সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিয়ে উদ্বেগ বাড়ছে।


যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়, ফোনালাপ সম্পর্কে অবগত কয়েকজন মার্কিন কর্মকর্তা ও একটি সূত্রের তথ্য অনুযায়ী, ট্রাম্প নেতানিয়াহুর প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেন, চলমান যুদ্ধের কারণে আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে।


প্রতিবেদনে আরও বলা হয়, কথোপকথনের এক পর্যায়ে ট্রাম্প নেতানিয়াহুকে সতর্ক করেন যে, লেবাননে হামলা অব্যাহত থাকলে ইসরায়েল আরও আন্তর্জাতিক চাপ ও বিচ্ছিন্নতার মুখে পড়তে পারে। এক মার্কিন কর্মকর্তা এই ফোনালাপকে ‘উত্তপ্ত ও তিক্ত’ বলে বর্ণনা করেছেন।


এর আগে ইসরায়েল জানিয়েছিল, তারা লেবাননে সামরিক অভিযান জোরদার করবে এবং বৈরুতের দক্ষিণাঞ্চলে হামলার পরিকল্পনাও বিবেচনায় রয়েছে।


এদিকে সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প ফোনালাপে নেতানিয়াহুকে স্মরণ করিয়ে দেন যে, অতীতে তিনি ইসরায়েলকে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সমর্থন দিয়েছেন। একই সঙ্গে তিনি লেবাননে সামরিক তৎপরতার সম্ভাব্য কূটনৈতিক পরিণতি সম্পর্কে সতর্ক করেন।


অ্যাক্সিওসের প্রকাশিত তথ্যের বিষয়ে হোয়াইট হাউস আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।


তবে ফোনালাপের পর ট্রাম্প তাঁর মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্টে আলোচনাকে ‘ফলপ্রসূ’ বলে উল্লেখ করেন। তিনি দাবি করেন, ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে হামলা বন্ধ হবে এবং ইসরায়েলি বাহিনী বৈরুতের দিকে অগ্রসর হবে না।


অন্যদিকে নেতানিয়াহুর দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, লেবানন থেকে হিজবুল্লাহর হামলা অব্যাহত থাকলে ইসরায়েলও বৈরুতে হামলা চালাবে। একই সঙ্গে লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি সামরিক অভিযান পূর্বনির্ধারিত পরিকল্পনা অনুযায়ী চলবে বলেও জানানো হয়।