সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

বগুড়ায় এলজিবিটিকিউ এজেন্ডার বিরুদ্ধে বিক্ষোভ।

প্রকাশিত: ২৫ আগস্ট, ২০২৫

বগুড়া প্রতিনিধি
বিদেশি ফান্ডে পরিচালিত এনজিও "লাইট হাউজ"–এর উদ্যোগে বগুড়ায় “লাউঞ্চিং মিটিং” শিরোনামে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সরকারের বিতর্কিত উপদেষ্টা শারমিন মোর্শেদ। এনজিওটি সমকামিতা ও এলজিবিটিকিউ এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে বলে জানা গেলে স্থানীয় জনসাধারণের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

সীরাতে মুস্তাকীম পরিষদ বগুড়ার আহ্বানে এবং মুফতি মনোয়ার হোসেনের নেতৃত্বে সোমবার, ২৫শে আগষ্ট বগুড়া শহরে প্রতিবাদ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীরা ভি,এম স্কুলের পাশে, ঘোড়া চত্ত্বর মোড়ে অবস্থান নেন।পাশাপাশি লাইট হাউজ কার্যালয় এর পাশে অবস্থান করে প্রতিবাদ জানান।

প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন হেফাজতে ইসলামের বগুড়া জেলা সহ-সভাপতি মাওলানা মামুন রাহমানী, বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা আবদুল মাজেদ আনসারী, সচেতন নাগরিক ফোরাম ও সীরাতে মুস্তাকীম পরিষদের বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সাধারণ সচেতন মানুষ।

বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ বলেন, “দেশের অর্থে পরিচালিত একজন উপদেষ্টা কীভাবে সমকামী এজেন্ডা বাস্তবায়নকারী এনজিওর অনুষ্ঠানে অংশ নেন—এর জবাব সরকারকে দিতে হবে।” তারা আরও বলেন, “সমকামিতা একটি নিকৃষ্ট সামাজিক অপরাধ। এটি ধর্ম-বর্ণ নির্বিশেষে সমাজের জন্য অভিশাপ। রক্ষণশীল পারিবারিক কাঠামোসম্পন্ন বাংলাদেশে এ ধরনের কার্যক্রম পশ্চিমা ষড়যন্ত্র ছাড়া কিছু নয়। এর মাধ্যমে পরিবার ভাঙন ও সামাজিক অবক্ষয় ডেকে আনা হচ্ছে।”

প্রতিবাদকারীরা সমকামী সংস্কৃতি ও এনজিওর এসব কর্মকাণ্ড বন্ধের দাবি জানান।

তারা আরও বলেন, আসিফ মাহতাব উৎস এবং ড. সরওয়্যার স্যারদের মৃত্যু হুমকিদাতাকে অনতিবিলম্বে আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি জেন্ডার ইস্যু নামে পরিচালিত দেশের সকল NGO ভিত্তিক সমকামী কার্যক্রম দ্রুত বন্ধ করতে হবে।

সমকামীতা #লাইভবাংলা #livebangla #মিছিল #বিক্ষোভ #উপদেষ্ঠা