সর্বশেষ
বর্জ্য অপসারণে অব্যবস্থাপনা ও হাটে চাঁদাবাজির অভিযোগ সেলিম উদ্দিনেরফেনীতে চাঁদাবাজদের ‘পিটিয়ে মারার’ আহ্বান বিএনপির এমপি জয়নালহাজারতম ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারাল পাকিস্তানচোখে দেখেন না, প্রধানমন্ত্রীকে ছুঁয়ে দোয়া করলেন নূরজাহানভাটারায় উদ্ধার হওয়া নারীর মরদেহে খুনের আলামত, স্বামী পলাতকপ্রধানমন্ত্রী এমপিদের নিয়ন্ত্রণ করতে না পারলে তিনিই বিপদে পড়বেন: কর্নেল অলিঈদের ছুটিতে ঢাকায় ৩ দুর্ঘটনায় প্রাণ গেছে ৬ জনেরভারতে বেড়েছে কুইক কমার্সের ব্যবসা, তবে কি টিকে থাকতে পারবেবর্জ্য অপসারণে অব্যবস্থাপনা ও হাটে চাঁদাবাজির অভিযোগ সেলিম উদ্দিনেরফেনীতে চাঁদাবাজদের ‘পিটিয়ে মারার’ আহ্বান বিএনপির এমপি জয়নালহাজারতম ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারাল পাকিস্তানচোখে দেখেন না, প্রধানমন্ত্রীকে ছুঁয়ে দোয়া করলেন নূরজাহানভাটারায় উদ্ধার হওয়া নারীর মরদেহে খুনের আলামত, স্বামী পলাতকপ্রধানমন্ত্রী এমপিদের নিয়ন্ত্রণ করতে না পারলে তিনিই বিপদে পড়বেন: কর্নেল অলিঈদের ছুটিতে ঢাকায় ৩ দুর্ঘটনায় প্রাণ গেছে ৬ জনেরভারতে বেড়েছে কুইক কমার্সের ব্যবসা, তবে কি টিকে থাকতে পারবে
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

৪৮ ঘণ্টায় ঢাকা পরিষ্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর, ব্যর্থ হলে কঠোর শাস্তির হুঁশিয়ারি।

প্রকাশিত: ২৯ মে, ২০২৬
৪৮ ঘণ্টায় ঢাকা পরিষ্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর, ব্যর্থ হলে কঠোর শাস্তির হুঁশিয়ারি।


কোরবানির পশুর বর্জ্য অপসারণ, পানিনিষ্কাশনের পথ পরিষ্কার এবং ডেঙ্গু প্রতিরোধে ঢাকার দুই সিটি করপোরেশনকে ৪৮ ঘণ্টার সময় বেঁধে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না হলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রত্যাহার এবং তাঁদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।


শুক্রবার রাতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এ তথ্য নিশ্চিত করেন।


তিনি জানান, শুক্রবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রধানমন্ত্রী নিজে গাড়ি চালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বিশেষ সম্পাদক মুহাম্মদ বেলায়েত হোসেন মৃধা এবং প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ মেহেদুল ইসলাম।


পরিদর্শনকালে হাতিরপুল, এলিফ্যান্ট রোড, গ্রিন রোড, ফার্মগেট ও কারওয়ান বাজার এলাকায় কোরবানির পশুর বর্জ্য এবং দীর্ঘদিনের জমে থাকা ময়লা-আবর্জনা দেখতে পান প্রধানমন্ত্রী। বর্জ্য ব্যবস্থাপনায় অব্যবস্থাপনা ও দায়িত্বে অবহেলা দেখে তিনি অসন্তোষ প্রকাশ করেন এবং তাৎক্ষণিক প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।


এর পরিপ্রেক্ষিতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের অঞ্চল-৫-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. সাদেকুর রহমান এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অঞ্চল-১-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা কাজী সালেহ মুস্তানজিরকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।


মীর শাহে আলম বলেন, প্রধানমন্ত্রী হঠাৎ তাঁকে ও ঢাকা দক্ষিণ সিটির প্রশাসককে তাঁর বাসভবনের সামনে যেতে বলেন। পরে তাঁদের নিজ গাড়ি ছেড়ে প্রধানমন্ত্রীর গাড়িতে উঠতে বলা হয়। কোথায় যাওয়া হবে সে বিষয়ে আগে কোনো ধারণা দেওয়া হয়নি। পরে প্রধানমন্ত্রী নিজেই গাড়ি চালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় বর্জ্য ব্যবস্থাপনা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন।


পরিদর্শনের পর দুই সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তাদের জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী ৩০ ও ৩১ মে’র মধ্যে রাজধানীর সব ময়লা-আবর্জনা অপসারণ, পানিনিষ্কাশন ব্যবস্থা সচল এবং ডেঙ্গু প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নিতে বলা হয়েছে।


প্রধানমন্ত্রী সতর্ক করে বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে দৃশ্যমান উন্নতি না হলে সংশ্লিষ্ট উচ্চপদস্থ কর্মকর্তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বর্ষা মৌসুমের আগে জনস্বাস্থ্যের ঝুঁকির বিষয়টি বিবেচনায় কোনো ধরনের শিথিলতা সহ্য করা হবে না বলেও তিনি নির্দেশ দিয়েছেন।