সর্বশেষ
জুলাই গণঅভ্যুত্থানে মাদ্রাসা ছাত্রদের স্মরণে পালিত হবে ‘মাদ্রাসা রেজিস্ট্যান্স ডে-২০২৬’জুলাই নিয়ে সিনেমা নির্মাণ করুন, প্রয়োজনে নিজের রক্ত বিক্রি করে টাকা দেবো: তাজুল ইসলামবিএনপির ইতিহাস জনগণের সঙ্গে প্রতারণার ইতিহাস: নাহিদ ইসলামমুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের জাতির কাছে ক্ষমা চাইতে হবে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী১৯ দিনে শাহজালালের মাজারে পাওয়া গেল ৪৭ লাখ ১০ হাজার ১৫৩ টাকা।ঢামেকের সাবেক ছাত্রী ডা. জুবাইদা কে সাথে নিয়ে ৮০ বছর পূর্তি উদযাপনে প্রধানমন্ত্রী তারেক রহমান।ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্সচট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশিত ১০টি পদক্ষেপজুলাই গণঅভ্যুত্থানে মাদ্রাসা ছাত্রদের স্মরণে পালিত হবে ‘মাদ্রাসা রেজিস্ট্যান্স ডে-২০২৬’জুলাই নিয়ে সিনেমা নির্মাণ করুন, প্রয়োজনে নিজের রক্ত বিক্রি করে টাকা দেবো: তাজুল ইসলামবিএনপির ইতিহাস জনগণের সঙ্গে প্রতারণার ইতিহাস: নাহিদ ইসলামমুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের জাতির কাছে ক্ষমা চাইতে হবে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী১৯ দিনে শাহজালালের মাজারে পাওয়া গেল ৪৭ লাখ ১০ হাজার ১৫৩ টাকা।ঢামেকের সাবেক ছাত্রী ডা. জুবাইদা কে সাথে নিয়ে ৮০ বছর পূর্তি উদযাপনে প্রধানমন্ত্রী তারেক রহমান।ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্সচট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশিত ১০টি পদক্ষেপ
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

কুমিল্লায় ধর্ষনের অভিযোগে গ্রেফতার ১

প্রকাশিত: ২৭ মে, ২০২৬
কুমিল্লায় ধর্ষনের অভিযোগে গ্রেফতার ১

কুমিল্লার বরুড়ায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে তাঁর এক আত্মীয়কে গ্রেপ্তার করেছে পুলিশ। ধর্ষণের ঘটনার ভিডিও ধারণ করে ভুক্তভোগীকে জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটেরও অভিযোগ উঠেছে।


বুধবার বিকেলে বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা বিষয়টি নিশ্চিত করেন। গ্রেপ্তার যুবকের বয়স ৩২ বছর। ভুক্তভোগী নারী এক সন্তানের জননী এবং তাঁর স্বামী প্রবাসে রয়েছেন।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতে শৌচাগারে যাওয়ার জন্য ঘর থেকে বের হন ওই গৃহবধূ। এ সময় আগে থেকে ওত পেতে থাকা অভিযুক্ত যুবক তাঁর মুখ চেপে ধরে পাশের একটি ঘরে নিয়ে যান। সেখানে তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। ঘটনার সময় ভিডিও ধারণ করা হয়। পরে সেই ভিডিও দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে ভুক্তভোগীর কানের দুল ও নগদ এক লাখ টাকা নিয়ে নেওয়া হয়।


পরদিন সকালে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে বুধবার দুপুরে ভুক্তভোগী নারী থানায় গিয়ে মামলা দায়ের করেন। মামলার পর অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ।


ওসি মো. নাজমুল হুদা বলেন, ধর্ষণ, লুটপাট ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে মামলা হয়েছে। ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার অভিযুক্তকে আদালতে পাঠানো হবে। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলেও জানান তিনি।