সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ডোনাল্ড ট্রাম্প।

প্রকাশিত: ২৭ মে, ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ডোনাল্ড ট্রাম্প।

ঈদুল আজহাকে সামনে রেখে আলোচনায় আসা অ্যালবিনো জাতের মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ আবারও ফিরছে নারায়ণগঞ্জের খামারে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ-এর হস্তক্ষেপে কেরানীগঞ্জের ক্রেতাকে টাকা ফেরত দিয়ে মহিষটি খামারে ফিরিয়ে নেওয়া হয়েছে।


বুধবার (২৭ মে) যমুনা টেলিভিশনকে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মহিষটিকে ঘিরে বিশৃঙ্খলার আশঙ্কা থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপাতত নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ার রাবেয়া এগ্রো ফার্ম-এই মহিষটি লালন-পালন করা হবে।


এর আগে, অ্যালবিনো জাতের বিরল এই মহিষটির চুল ও চোখের গঠন অনেকটা যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট Donald Trump-এর সঙ্গে মিল থাকায় খামার মালিক জিয়াউদ্দিন মৃধার ছোট ভাই আদর করে এর নাম রাখেন ‘ডোনাল্ড ট্রাম্প’। নামটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই মুহূর্তেই ভাইরাল হয়ে যায় মহিষটি।


জানা যায়, ভাইরাল হওয়ার আগেই প্রায় ৭০০ কেজি ওজনের মহিষটি রাজধানীর জিনজিরা এলাকার বাসিন্দা সামির ৫৫০ টাকা কেজি দরে কিনে নিয়েছিলেন। পরে মহিষটিকে একনজর দেখতে বিভিন্ন এলাকা থেকে মানুষ ভিড় জমায়। শিশু-কিশোর থেকে শুরু করে নারী-পুরুষ—সবার মধ্যেই ছিল ব্যাপক আগ্রহ। বরিশাল ও কুমিল্লাসহ দূরবর্তী জেলা থেকেও অনেকে মহিষটি দেখতে আসেন।


দেশের গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক গণমাধ্যমেও জায়গা করে নেয় ‘ডোনাল্ড ট্রাম্প’। Agence France-Presse (এএফপি) ও Reuters-সহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত হয় ভাইরাল এই মহিষের খবর।