সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

রাজধানীর আদ-দ্বীন হাসপাতাল-এ এসির গ্যাস লিকেজ থেকে ৬ শিশুর মৃত্যু।

প্রকাশিত: ২৭ মে, ২০২৬
রাজধানীর আদ-দ্বীন হাসপাতাল-এ এসির গ্যাস লিকেজ থেকে ৬ শিশুর মৃত্যু।

রাজধানীর আদ-দ্বীন হাসপাতাল-এ এসির গ্যাস লিকেজ থেকে এক ওয়ার্ডে চিকিৎসাধীন ছয় শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৭ মে) সকালে এ মর্মান্তিক ঘটনা ঘটে।


বুধবার সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ-এর রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার শেখ জাহিদুল ইসলাম। তবে তাৎক্ষণিকভাবে হাসপাতাল কর্তৃপক্ষের বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি।


রমনা বিভাগের সহকারী কমিশনার মো. মাজহারুল ইসলাম জানান, মধ্যরাতে ছয় শিশুর মৃত্যু হয়। ঘটনাস্থলে পুলিশের ক্রাইম সিন ইউনিটসহ তদন্ত সংশ্লিষ্ট দল কাজ করছে। শিশুগুলোর মৃত্যুর প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।


তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এসির গ্যাস লিকেজ বা অন্য কোনো ত্রুটিজনিত কারণে শ্বাসরোধের পরিস্থিতি তৈরি হয়ে থাকতে পারে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।


প্রাথমিক তথ্যে জানা গেছে, হাসপাতালের একটি ওয়ার্ডে থাকা এসি সিস্টেমে হঠাৎ ত্রুটি দেখা দেয়। পরে সেখান থেকে গ্যাস লিকেজের ঘটনা ঘটে। এ সময় ওই ওয়ার্ডে চিকিৎসাধীন শিশুদের শারীরিক অবস্থার দ্রুত অবনতি হয়। একপর্যায়ে ছয় শিশুর মৃত্যু হয়।


ঘটনার পর হাসপাতালজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিষয়টি তদন্তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ শুরু করেছে।