সর্বশেষ
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্সচট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশিত ১০টি পদক্ষেপ‘দাদু আসছে’—ডাকে সাড়া দিয়ে কোমরসমান পানিতে নেমে বন্যার্তদের পাশে ডা. শফিকুর রহমানময়মনসিংহে শিশু ধর্ষণ ও হত‍্যা মামলায় ২৪ দিনে রায়, ৩ জনের মৃত্যুদণ্ড।সূরা বাকারার ২৯নং আয়াত মেনে পরিবেশ ও সব সৃষ্টির যত্ন নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর।কক্সবাজারে ভয়াবহ বন্যা, পানিবন্দি লক্ষাধিক মানুষ; পাহাড়ধসে প্রাণ গেল দুই শিশুরসরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোরআন শিক্ষক নিয়োগের দাবি সংসদেবিএনপি জুলাইয়ের চেতনাকে ‘দুধভাত’ বানাতে চায়: মামুনুল হকডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্সচট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশিত ১০টি পদক্ষেপ‘দাদু আসছে’—ডাকে সাড়া দিয়ে কোমরসমান পানিতে নেমে বন্যার্তদের পাশে ডা. শফিকুর রহমানময়মনসিংহে শিশু ধর্ষণ ও হত‍্যা মামলায় ২৪ দিনে রায়, ৩ জনের মৃত্যুদণ্ড।সূরা বাকারার ২৯নং আয়াত মেনে পরিবেশ ও সব সৃষ্টির যত্ন নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর।কক্সবাজারে ভয়াবহ বন্যা, পানিবন্দি লক্ষাধিক মানুষ; পাহাড়ধসে প্রাণ গেল দুই শিশুরসরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোরআন শিক্ষক নিয়োগের দাবি সংসদেবিএনপি জুলাইয়ের চেতনাকে ‘দুধভাত’ বানাতে চায়: মামুনুল হক
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

ভিজিএফের চাল যুবদলের আত্মসাৎ, ‘তারও তো গরিব দুঃখী মানুষ’: ইউনিয়ন সচিব।

প্রকাশিত: ২৬ মে, ২০২৬
ভিজিএফের চাল যুবদলের আত্মসাৎ, ‘তারও তো গরিব দুঃখী মানুষ’: ইউনিয়ন সচিব।

লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রাম ইউনিয়ন পরিষদে ভিজিএফের চাল বিতরণে অনিয়ম ও আত্মসাতের অভিযোগ উঠেছে। চাল বিতরণের সময় কয়েকটি ভ্যানে করে ৮ থেকে ১০ বস্তা চাল যুবদলের জন্য নিয়ে যাওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, সব মিলিয়ে প্রায় ৫০ বস্তা চাল সুকৌশলে আত্মসাৎ করা হয়েছে।


জানা গেছে, রোববার (২৪ মে) দহগ্রাম ইউনিয়ন পরিষদ থেকে ১ হাজার ৪০০ জন সুবিধাভোগীর মাঝে ১০ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হয়। তবে স্থানীয়দের অভিযোগ, ইউপি সচিব ও কয়েকজন সদস্যের যোগসাজশে প্রকৃত অসহায় ও দরিদ্রদের বঞ্চিত করে বিপুল পরিমাণ চাল সরিয়ে নেওয়া হয়েছে। এর মধ্যে কয়েকটি ভ্যানে করে ৮ থেকে ১০ বস্তা চাল সরাসরি যুবদলের খেলায় পাঠানো হয়।


এ সময় ইউনিয়ন পরিষদে উপস্থিত ছিলেন দহগ্রাম ইউনিয়ন যুবদলের সদস্য সচিব রাজু, সাবেক যুগ্ম আহ্বায়ক আমিনুর ইসলাম এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিরসহ আরও অনেকে।


স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ আগস্টের পর থেকে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ-পন্থী চেয়ারম্যান পলাতক রয়েছেন। এছাড়া ১ নম্বর প্যানেল চেয়ারম্যানও দীর্ঘদিন অনুপস্থিত। এ অবস্থায় ইউনিয়ন পরিষদের প্রশাসকের দায়িত্ব দেওয়া হয় পাটগ্রাম উপজেলা শিক্ষা অফিসার হামিদুল সরকারকে। কিন্তু যেদিন ১ হাজার ৪০০ মানুষের মাঝে চাল বিতরণ করা হয়, সেদিন ইউনিয়ন পরিষদের সচিব, প্রশাসক কিংবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কেউই সেখানে উপস্থিত ছিলেন না। ফলে ইউপি সদস্যরা নিজেদের ইচ্ছামতো চাল বিতরণ করেছেন বলে অভিযোগ উঠেছে।


অনিয়মের বিষয়টি মুঠোফোনে স্বীকার করেছেন দহগ্রাম ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মইনুল। তিনি বলেন, “আমরা তো দল করি, আমাদের দলের দায়িত্বশীলরা সেখানে ছিলেন। চেয়ারম্যান যেহেতু আওয়ামী লীগ করেন, তিনি পলাতক। প্রশাসকও সেদিন আসেননি। যুবদলের নামে সরাসরি চাল দেওয়া হয়নি; তারা আমাদের ভোটার আইডি কার্ড দিয়েছিল, আমরা বিভিন্ন ওয়ার্ডের তালিকায় তাদের নাম ঢুকিয়ে দিয়েছি। সেখান থেকেই তারা চাল পেয়েছে।”


অভিযুক্ত দহগ্রাম ইউনিয়ন যুবদলের সদস্য সচিব রাজুকে একাধিকবার ফোন করা হলেও তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।


দহগ্রাম ইউনিয়ন পরিষদের সচিব রবীন্দ্রনাথ বর্মন ঘটনার সাফাই গেয়ে বলেন, “যুবদলের লোকজন আইডি কার্ড জমা দিয়েছে, তাই আমরা তাদের চাল দিয়েছি। তারাও তো গরিব-দুঃখী মানুষ।”


এ বিষয়ে ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক ও পাটগ্রাম উপজেলা শিক্ষা অফিসার হামিদুল সরকারের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।


পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হোসেন বলেন, “আমি যেহেতু আপনাদের মাধ্যমে বিষয়টি জানলাম, তাই সংশ্লিষ্ট প্রশাসকের সঙ্গে কথা বলে বিস্তারিত জেনে আপডেট জানাব।” তবে পরে তাকে একাধিকবার ফোন করা হলেও তিনি আর সাড়া দেননি।


এদিকে, বিষয়টি নিয়ে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন লালমনিরহাটের জেলা প্রশাসক মুহঃ রাশেদুল হক প্রধান। তিনি বলেন, “বিষয়টি ইতোমধ্যে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে। তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটনের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।”