সর্বশেষ
গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’আল্লামা মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ‘এখনই আমি মরতে পারি না’ বলার কিছুক্ষণ পরই ইজরায়েলপন্থী মার্কিন সিনেটরের মৃত্যু।সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন।শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে টিএসসিতে শিক্ষার্থীদের অবস্থান, ঢাবিতে বিজিবি মোতায়েনদুর্যোগের মধ্যে পরীক্ষা, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সায়েন্সল্যাবে সড়ক অবরোধআয়াতুল্লাহ খামেনির হত্যার প্রতিশোধ নিতে ট্রাম্প- নেতানিয়াহু সহ ১৩ জনের হিট লিস্ট প্রকাশ করেছে ইরান।গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’আল্লামা মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ‘এখনই আমি মরতে পারি না’ বলার কিছুক্ষণ পরই ইজরায়েলপন্থী মার্কিন সিনেটরের মৃত্যু।সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন।শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে টিএসসিতে শিক্ষার্থীদের অবস্থান, ঢাবিতে বিজিবি মোতায়েনদুর্যোগের মধ্যে পরীক্ষা, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সায়েন্সল্যাবে সড়ক অবরোধআয়াতুল্লাহ খামেনির হত্যার প্রতিশোধ নিতে ট্রাম্প- নেতানিয়াহু সহ ১৩ জনের হিট লিস্ট প্রকাশ করেছে ইরান।
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

বীর মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ শরীফের জানাজা সম্পন্ন।

প্রকাশিত: ২৪ আগস্ট, ২০২৫

যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ শরীফের জানাজা ব্রিকলেন মসজিদে শেষে শেষ শ্রদ্ধা জানাতে আলতাব আলী পার্কে আনা হয়। সেখানে উপস্থিত দলের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা।

শনিবার স্থানীয় সময় দিবাগত রাত ৩টার দিকে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন।

সুলতান শরীফ ২০১১ সাল থেকে আওয়ামী লীগের যুক্তরাজ্য শাখার সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন। মুক্তিযুদ্ধকালে তিনি লন্ডন থেকে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে বিশ্বজনমত গঠনে সক্রিয় ভূমিকা রাখেন।

মুক্তিযুদ্ধের সময় যুক্তরাজ্যে ‘বাংলাদেশ স্টুডেন্ট অ্যাকশন কমিটির’ সক্রিয় সদস্য ছিলেন। কমিটির তরফে তিনি মুক্তিযুদ্ধের পক্ষে আন্তর্জাতিক লবিং, প্রচার ও সমর্থন আদায়ের কাজে নিযুক্ত ছিলেন। অবদানের স্বীকৃতিস্বরূপ মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় ২০২১ সালে তাঁকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি প্রদান করে।

রাজনৈতিক জীবনের পাশাপাশি তিনি প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে নেতৃত্ব দিয়েছেন। তিনি লন্ডনে বাংলাদেশ সেন্টারের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশে সুলতান শরীফের বাড়ি বরিশাল শহরে। তিনি দুই মেয়ে, নাতি-নাতনি ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

#আওয়ামীলীগ #শেষশ্রদ্ধা #লাইভবাংলা #livebangla #bricklane #altabalipark #eastlondon #UKAwamiLeague