সর্বশেষ
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্সচট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশিত ১০টি পদক্ষেপ‘দাদু আসছে’—ডাকে সাড়া দিয়ে কোমরসমান পানিতে নেমে বন্যার্তদের পাশে ডা. শফিকুর রহমানময়মনসিংহে শিশু ধর্ষণ ও হত‍্যা মামলায় ২৪ দিনে রায়, ৩ জনের মৃত্যুদণ্ড।সূরা বাকারার ২৯নং আয়াত মেনে পরিবেশ ও সব সৃষ্টির যত্ন নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর।কক্সবাজারে ভয়াবহ বন্যা, পানিবন্দি লক্ষাধিক মানুষ; পাহাড়ধসে প্রাণ গেল দুই শিশুরসরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোরআন শিক্ষক নিয়োগের দাবি সংসদেবিএনপি জুলাইয়ের চেতনাকে ‘দুধভাত’ বানাতে চায়: মামুনুল হকডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্সচট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশিত ১০টি পদক্ষেপ‘দাদু আসছে’—ডাকে সাড়া দিয়ে কোমরসমান পানিতে নেমে বন্যার্তদের পাশে ডা. শফিকুর রহমানময়মনসিংহে শিশু ধর্ষণ ও হত‍্যা মামলায় ২৪ দিনে রায়, ৩ জনের মৃত্যুদণ্ড।সূরা বাকারার ২৯নং আয়াত মেনে পরিবেশ ও সব সৃষ্টির যত্ন নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর।কক্সবাজারে ভয়াবহ বন্যা, পানিবন্দি লক্ষাধিক মানুষ; পাহাড়ধসে প্রাণ গেল দুই শিশুরসরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোরআন শিক্ষক নিয়োগের দাবি সংসদেবিএনপি জুলাইয়ের চেতনাকে ‘দুধভাত’ বানাতে চায়: মামুনুল হক
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

ঈদের সময় লোডশেডিংয়ের কথা আগাম মসজিদের মাইকে জানানো হবে।

প্রকাশিত: ২৬ মে, ২০২৬
ঈদের সময় লোডশেডিংয়ের কথা আগাম মসজিদের মাইকে জানানো হবে।

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে বিদ্যুৎ বিভ্রাট বা সরবরাহ বন্ধের তথ্য দ্রুত গ্রাহকদের কাছে পৌঁছে দিতে স্থানীয় মসজিদে ঘোষণার উদ্যোগ নিয়েছে বিদ্যুৎ বিভাগ। এ জন্য দেশের বিভিন্ন এলাকার মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের নাম, ঠিকানা ও মোবাইল নম্বরের তালিকা চাওয়া হয়েছে।


মঙ্গলবার (২৬ মে) বিদ্যুৎ বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদকালীন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিদ্যুৎ বিভাগ এবং এর অধীনস্থ সব দপ্তর ও সংস্থাকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজ বা আকস্মিক বিদ্যুৎ বিভ্রাটের কারণে সরবরাহ বন্ধ থাকলে গ্রাহকদের আগাম অবহিত করতে হবে।


এ লক্ষ্যে স্থানীয় বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রগুলোকে মাইকিং, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার এবং স্থানীয় মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের মাধ্যমে ঘোষণা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।


এ ছাড়া সংশ্লিষ্ট এলাকার মসজিদের নাম, ইমাম ও মুয়াজ্জিনদের নাম এবং মোবাইল নম্বর সংগ্রহ করে বিদ্যুৎ বিভাগে পাঠাতে বলা হয়েছে। একই সঙ্গে এসব তথ্য বিতরণকারী সংস্থা ও কোম্পানির ওয়েবসাইটেও আপলোড করার নির্দেশনা দেওয়া হয়েছে।