সর্বশেষ
শেখ হাসিনার দেশে ফেরায় আইনি বাধা নেই: চিফ প্রসিকিউটরশনিবারের মধ্যে সব ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম না থাকলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রীজুলাই-আগস্ট গণঅভ্যুত্থান উপলক্ষে সরকারের বিশেষ কর্মসূচি ঘোষণাপ্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ।আওয়ামী লীগের অফিসে আগুন দেওয়ার দাবি ছাত্রদল সভাপতির, আবু সাইদের রায়ের দ্রুত কার্যকরের আহ্বানজুলাইয়ের হত্যাকাণ্ডের বিচার করে দেশকে কলঙ্কমুক্ত করা হবে: নুরুল হক নুরচার মাস পর আবার চালু সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট, কথা রেখেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়োন কবির।বরিশালে ব‍্যবসায়ীকে নির্যাতন করে চেক লিখে নেওয়া লিটুসহ দুজন গ্রেপ্তার, যুবদলের সঙ্গে সম্পৃক্ততার দাবি নাকচ।শেখ হাসিনার দেশে ফেরায় আইনি বাধা নেই: চিফ প্রসিকিউটরশনিবারের মধ্যে সব ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম না থাকলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রীজুলাই-আগস্ট গণঅভ্যুত্থান উপলক্ষে সরকারের বিশেষ কর্মসূচি ঘোষণাপ্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ।আওয়ামী লীগের অফিসে আগুন দেওয়ার দাবি ছাত্রদল সভাপতির, আবু সাইদের রায়ের দ্রুত কার্যকরের আহ্বানজুলাইয়ের হত্যাকাণ্ডের বিচার করে দেশকে কলঙ্কমুক্ত করা হবে: নুরুল হক নুরচার মাস পর আবার চালু সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট, কথা রেখেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়োন কবির।বরিশালে ব‍্যবসায়ীকে নির্যাতন করে চেক লিখে নেওয়া লিটুসহ দুজন গ্রেপ্তার, যুবদলের সঙ্গে সম্পৃক্ততার দাবি নাকচ।
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

সিলেটে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, আটক ২

প্রকাশিত: ২২ মে, ২০২৬
সিলেটে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, আটক ২

সিলেট সদর উপজেলার ঘোপাল এলাকায় এক কিশোরীকে (১৬) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে আজ শুক্রবার সন্ধ্যার পর অভিযুক্ত দুজনকে আটক করেছে পুলিশ।


সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম প্রথম আলোকে বলেন, ভুক্তভোগী কিশোরীকে চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষার জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।


পুলিশ জানিয়েছে, শুক্রবার রাতে কিশোরীকে ধর্ষণের অভিযোগে স্থানীয় কিছু ব্যক্তি দুই ব্যক্তিকে আটক করেন। পরে তাঁরা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ অভিযুক্ত সালমান শাহ (৩২) ও আলী হোসেনকে আটক করে থানায় নিয়ে আসে। ঘটনাটি এখন তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নিতে প্রক্রিয়াধীন আছে ।