সর্বশেষ
আজ সিলেট গণভোট দিবস: ১৯৪৭ সালের ৭ জুলাই ভারত থেকে আলাদা হওয়ার ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায়সিলেটের সাত রঙের চায়ের স্বাদ নিলেন মার্কিন রাষ্ট্রদূত।সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমানময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির প্রতিশোধ নিতে ৪ ভাই মিলে খুন, দাবি পিবিআইশেখ হাসিনার দেশে ফেরায় আইনি বাধা নেই: চিফ প্রসিকিউটরশনিবারের মধ্যে সব ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম না থাকলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রীজুলাই-আগস্ট গণঅভ্যুত্থান উপলক্ষে সরকারের বিশেষ কর্মসূচি ঘোষণাপ্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ।আজ সিলেট গণভোট দিবস: ১৯৪৭ সালের ৭ জুলাই ভারত থেকে আলাদা হওয়ার ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায়সিলেটের সাত রঙের চায়ের স্বাদ নিলেন মার্কিন রাষ্ট্রদূত।সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমানময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির প্রতিশোধ নিতে ৪ ভাই মিলে খুন, দাবি পিবিআইশেখ হাসিনার দেশে ফেরায় আইনি বাধা নেই: চিফ প্রসিকিউটরশনিবারের মধ্যে সব ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম না থাকলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রীজুলাই-আগস্ট গণঅভ্যুত্থান উপলক্ষে সরকারের বিশেষ কর্মসূচি ঘোষণাপ্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ।
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

সিলেটে যুবদলনেতা ছেলের নির্যাতনে অসহায় মা লিখিত অভিযোগ দিলেন মহানগর বিএনপির কাছে।

প্রকাশিত: ২২ মে, ২০২৬
সিলেটে যুবদলনেতা ছেলের নির্যাতনে অসহায় মা লিখিত অভিযোগ দিলেন মহানগর বিএনপির কাছে।

সিলেটে মহানগর যুবদলের এক নেতার বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতন এবং বাড়ি দখলের হুমকির অভিযোগ তুলেছেন তার মা। এ ঘটনায় দলীয়ভাবে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে সিলেট মহানগর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।


বুধবার (২০ মে) সিলেট মহানগর বিএনপির সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীর কাছেও অভিযোগটি জমা দেন সাহেনা বেগম। তিনি সিলেটের সুবিদবাজার বনকলাপাড়ার নূরানী ১০৫/২৫ নম্বর বাসার বাসিন্দা এবং মরহুম বীর মুক্তিযোদ্ধা সৈয়দ তছির আহমদের স্ত্রী।


অভিযোগে সাহেনা বেগম উল্লেখ করেন, তার বড় ছেলে সিলেট মহানগর যুবদলের সহ-সভাপতি সৈয়দ আবু শাহিন আজাদ (খোকন) দীর্ঘদিন ধরে পরিবারের সদস্যদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছেন। তাকে মারধরের পাশাপাশি তার অপর দুই ছেলের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।


তিনি আরও অভিযোগ করেন, পারিবারিক বাড়ি দখলের উদ্দেশ্যে ভয়ভীতি ও চাপ প্রয়োগ করা হচ্ছে। এ অবস্থায় তিনি দলীয় নেতাদের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।