সর্বশেষ
শেখ হাসিনার দেশে ফেরায় আইনি বাধা নেই: চিফ প্রসিকিউটরশনিবারের মধ্যে সব ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম না থাকলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রীজুলাই-আগস্ট গণঅভ্যুত্থান উপলক্ষে সরকারের বিশেষ কর্মসূচি ঘোষণাপ্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ।আওয়ামী লীগের অফিসে আগুন দেওয়ার দাবি ছাত্রদল সভাপতির, আবু সাইদের রায়ের দ্রুত কার্যকরের আহ্বানজুলাইয়ের হত্যাকাণ্ডের বিচার করে দেশকে কলঙ্কমুক্ত করা হবে: নুরুল হক নুরচার মাস পর আবার চালু সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট, কথা রেখেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়োন কবির।বরিশালে ব‍্যবসায়ীকে নির্যাতন করে চেক লিখে নেওয়া লিটুসহ দুজন গ্রেপ্তার, যুবদলের সঙ্গে সম্পৃক্ততার দাবি নাকচ।শেখ হাসিনার দেশে ফেরায় আইনি বাধা নেই: চিফ প্রসিকিউটরশনিবারের মধ্যে সব ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম না থাকলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রীজুলাই-আগস্ট গণঅভ্যুত্থান উপলক্ষে সরকারের বিশেষ কর্মসূচি ঘোষণাপ্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ।আওয়ামী লীগের অফিসে আগুন দেওয়ার দাবি ছাত্রদল সভাপতির, আবু সাইদের রায়ের দ্রুত কার্যকরের আহ্বানজুলাইয়ের হত্যাকাণ্ডের বিচার করে দেশকে কলঙ্কমুক্ত করা হবে: নুরুল হক নুরচার মাস পর আবার চালু সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট, কথা রেখেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়োন কবির।বরিশালে ব‍্যবসায়ীকে নির্যাতন করে চেক লিখে নেওয়া লিটুসহ দুজন গ্রেপ্তার, যুবদলের সঙ্গে সম্পৃক্ততার দাবি নাকচ।
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‍্যাব সদস্য নিহত।

প্রকাশিত: ২২ মে, ২০২৬
সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‍্যাব সদস্য নিহত।

সিলেট নগরীতে ছিনতাইকারীকে ধরতে গিয়ে ছুরিকাঘাতে নিহত হয়েছেন র‍্যাব সদস্য ইমন আচার্য। শুক্রবার দুপুরে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


র‍্যাব-৯-এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, সকালে নগরীর তোপখানা এলাকায় পুলিশের ধাওয়া খেয়ে পালাচ্ছিল এক ছিনতাইকারী। এ সময় ব্যক্তিগত কাজে সাদা পোশাকে সেখানে অবস্থান করছিলেন র‌্যাব সদস্য ইমন আচার্য। তিনি ছিনতাইকারীকে আটকানোর চেষ্টা করেন।


একপর্যায়ে ধস্তাধস্তির সময় ছিনতাইকারী ইমনের বুকের বাঁ পাশে ছুরিকাঘাত করে পালানোর চেষ্টা করে। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে দুপুর দেড়টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


ঘটনার পর অভিযুক্ত ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।