সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

রংপুরে ইয়াবা সহ বিএনপি নেতা গ্রেফতার।

প্রকাশিত: ২১ মে, ২০২৬
রংপুরে ইয়াবা সহ বিএনপি নেতা গ্রেফতার।

রংপুর মহানগরীতে বিশেষ অভিযান চালিয়ে ১৪৫টি ইয়াবাসহ ফজলুল হক নামে এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২০ মে) মধ্যরাতে মহানগরীর মাহিগঞ্জ এলাকার গোসাইবাড়ী গ্রামে অভিযান চালিয়ে ওই বিএনপি নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তার ফজলুল হক মিঠাপুকুর উপজেলার লতিবপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান ইউনিয়ন কমিটির সদস্য। তিনি উপজেলার বাতাসন দুর্গাপুর এলাকার আব্দুল হামিদ রাজার ছেলে।


গ্রেপ্তার অন্য দুজন হলেন মহানগরীর নিউ জুম্মাপাড়া এলাকার আবুল কালামের ছেলে শাহজাহান কামাল মানিক এবং হারাগাছ থানার দক্ষিণ বাহার কাছনা এলাকার বাদশা মিয়ার ছেলে রাজু মিয়া। পুলিশ দাবি করছে, তারা মাদক কারবারের সঙ্গে জড়িত।


পুলিশ জানায়, বৃহস্পতিবার (২১ মে) দুপুরে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।


মিঠাপুকুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোতাহারুল ইসলাম নিক্সন বলেন, ফজলুল হক বিএনপির সাবেক ইউনিয়ন সভাপতি ও বর্তমান লতিবপুর ইউনিয়ন কমিটির সদস্য। ইয়াবাসহ গ্রেপ্তারের বিষয়টি তাঁর জানা নেই। খোঁজ নিয়ে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।


রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ বলেন, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযানের অংশ হিসেবে তিনজনকে ১৪৫টি ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। নগরবাসীর সহযোগিতায় রংপুর মহানগরকে নিরাপদ, শান্তিপূর্ণ ও মাদকমুক্ত রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।