সর্বশেষ
আওয়ামী লীগের অফিসে আগুন দেওয়ার দাবি ছাত্রদল সভাপতির, আবু সাইদের রায়ের দ্রুত কার্যকরের আহ্বানজুলাইয়ের হত্যাকাণ্ডের বিচার করে দেশকে কলঙ্কমুক্ত করা হবে: নুরুল হক নুরচার মাস পর আবার চালু সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট, কথা রেখেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়োন কবির।বরিশালে ব‍্যবসায়ীকে নির্যাতন করে চেক লিখে নেওয়া লিটুসহ দুজন গ্রেপ্তার, যুবদলের সঙ্গে সম্পৃক্ততার দাবি নাকচ।বরিশালে অন্ডকোষ চেপে ধরে ব‍্যবসায়ীর কাছ থেকে চেক লিখে নিলেন যুবদল নেতাভূমিকম্পে পা হারানো শিশুভক্তের পাশে রোনালদো, পাঠালেন স্বাক্ষরিত জার্সি ও স্টিকারজামালপুরে বিচারক দম্পতির বাসায় চুরি: স্বেচ্ছাসেবক দলের সাবেক দুই নেতাসহ গ্রেফতার ৫জুলাই আন্দোলনকে কটাক্ষ করায় শাওন, মাহী সহো ৩ জনের বিরুদ্ধে মামলা।আওয়ামী লীগের অফিসে আগুন দেওয়ার দাবি ছাত্রদল সভাপতির, আবু সাইদের রায়ের দ্রুত কার্যকরের আহ্বানজুলাইয়ের হত্যাকাণ্ডের বিচার করে দেশকে কলঙ্কমুক্ত করা হবে: নুরুল হক নুরচার মাস পর আবার চালু সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট, কথা রেখেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়োন কবির।বরিশালে ব‍্যবসায়ীকে নির্যাতন করে চেক লিখে নেওয়া লিটুসহ দুজন গ্রেপ্তার, যুবদলের সঙ্গে সম্পৃক্ততার দাবি নাকচ।বরিশালে অন্ডকোষ চেপে ধরে ব‍্যবসায়ীর কাছ থেকে চেক লিখে নিলেন যুবদল নেতাভূমিকম্পে পা হারানো শিশুভক্তের পাশে রোনালদো, পাঠালেন স্বাক্ষরিত জার্সি ও স্টিকারজামালপুরে বিচারক দম্পতির বাসায় চুরি: স্বেচ্ছাসেবক দলের সাবেক দুই নেতাসহ গ্রেফতার ৫জুলাই আন্দোলনকে কটাক্ষ করায় শাওন, মাহী সহো ৩ জনের বিরুদ্ধে মামলা।
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

দেশে যতো অপকর্ম হচ্ছে তার সাথে জামায়াত জড়িত: দুদু।

প্রকাশিত: ২১ মে, ২০২৬
দেশে যতো অপকর্ম হচ্ছে তার সাথে জামায়াত জড়িত: দুদু।

শামসুজ্জামান দুদু বলেছেন, দেশে বর্তমানে যেসব অপকর্ম হচ্ছে তার সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামী জড়িত। তাঁর অভিযোগ, জামায়াত ইসলামকে ব্যবহার করে রাজনীতি করে এবং বিভিন্ন ঘটনার দায় সরকারের ওপর চাপানোর চেষ্টা করছে।


বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী ফার্মেসি অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।


দুদু বলেন, একটি মহল রয়েছে যারা “মিথ্যা ছাড়া অন্য কোনো ভালো জিনিস চিন্তা করতে পারে না” এবং জনগণের আস্থা অর্জনেও ব্যর্থ। তিনি দাবি করেন, ওই গোষ্ঠী ইসলামকে ব্যবহার করে ইসলামের বিরুদ্ধেই ভূমিকা পালন করছে।


জামায়াতকে ইঙ্গিত করে বিএনপির এই নেতা বলেন, “তারা ইসলামকে নিয়ে ব্যবসা করে। বাংলাদেশে এখন যেসব অপকর্ম বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে, সেগুলো তারা করছে। কিন্তু প্রসঙ্গটি সরকারের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে।”


তিনি আরও দাবি করেন, দেশে সবচেয়ে বেশি নারী নির্যাতন ও মুক্তিযোদ্ধা হত্যার সঙ্গে জামায়াত জড়িত। তাঁর ভাষ্য, ইতিহাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সময়ে দলটি “সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়েছে”। তিনি বলেন, ১৯৪৭ সালে তারা ব্রিটিশদের পক্ষে ছিল এবং ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে অবস্থান নেয়।


জামায়াত সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়ে দুদু বলেন, “এরা ইতোমধ্যে মানুষের কাছে বট বাহিনী হিসেবে চিহ্নিত।” পাশাপাশি তিনি মন্তব্য করেন, তাঁর এই সমালোচনা গণমাধ্যমে প্রকাশ হলে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে আক্রমণের মুখে পড়তে হতে পারে।