সর্বশেষ
সিঙ্গাপুরে গুগল লোকাল গাইডস সম্মেলনে বাংলাদেশের ৬ প্রতিনিধিপ্রশ্নফাঁসবিরোধী আন্দোলনে ছাত্রনেতা হয়ে সেই প্রশ্নফাঁস বিরোধী আন্দোলনে পদত্যাগ—ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের!পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনশেখ হাসিনার বাসভবন ধানমন্ডির সুধা সদন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধারজলাবদ্ধতার জেরে ৭ শিক্ষক বদলি, আন্দোলনরত শিক্ষার্থীদের পায়ে লুটিয়ে কান্নায় ভেঙে পড়লেন শিক্ষক‘বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়। আমরা মানুষ, আমাদেরও ভুলত্রুটি হয়।’পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু।মাদরাসায় ছাত্রীদের ফুটবল দল গঠনের নির্দেশনা প্রত্যাহারের দাবি খেলাফত মজলিসেরসিঙ্গাপুরে গুগল লোকাল গাইডস সম্মেলনে বাংলাদেশের ৬ প্রতিনিধিপ্রশ্নফাঁসবিরোধী আন্দোলনে ছাত্রনেতা হয়ে সেই প্রশ্নফাঁস বিরোধী আন্দোলনে পদত্যাগ—ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের!পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনশেখ হাসিনার বাসভবন ধানমন্ডির সুধা সদন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধারজলাবদ্ধতার জেরে ৭ শিক্ষক বদলি, আন্দোলনরত শিক্ষার্থীদের পায়ে লুটিয়ে কান্নায় ভেঙে পড়লেন শিক্ষক‘বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়। আমরা মানুষ, আমাদেরও ভুলত্রুটি হয়।’পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু।মাদরাসায় ছাত্রীদের ফুটবল দল গঠনের নির্দেশনা প্রত্যাহারের দাবি খেলাফত মজলিসের
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

উত্তর আমেরিকা বিএনপির ২ দিন ব্যাপী সম্মেলন শুরু।

প্রকাশিত: ২৬ এপ্রিল, ২০২৬
উত্তর আমেরিকা বিএনপির ২ দিন ব্যাপী সম্মেলন শুরু।

উত্তর আমেরিকা বিএনপির দুই দিনব্যাপী সাংগঠনিক কর্মশালা ও সম্মেলনের প্রথম দিনের কার্যক্রম যুক্তরাষ্ট্রের জর্জিয়ার আটলান্টায় উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয়েছে।


যুক্তরাষ্ট্র ও কানাডার বিভিন্ন অঙ্গরাজ্য থেকে আগত বিএনপির নেতাকর্মীরা এতে অংশ নেন। সংগঠনকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্য নিয়ে দিনব্যাপী একাধিক সেশন, আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।



অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন ঘোষণা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও তারেক রহমানের উপদেষ্টা নজরুল ইসলাম খান। তিনি সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন এবং প্রবাসে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।


হোস্ট কমিটির পক্ষ থেকে জর্জিয়া বিএনপির সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাহিদ খান সাহেল স্বাগত বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জর্জিয়া বিএনপির সাধারণ সম্পাদক মামুন শরিফ আমজাদ। সার্বিক সমন্বয়ের দায়িত্বে ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন।


প্রথম দিনের আলোচনায় সংগঠনের বর্তমান কার্যক্রমের মূল্যায়ন, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, সাংগঠনিক কাঠামো শক্তিশালীকরণ এবং প্রবাসে দলের কার্যক্রম সম্প্রসারণের বিভিন্ন দিক উঠে আসে। অংশগ্রহণকারী নেতারা তাদের মতামত ও প্রস্তাবনা তুলে ধরেন।


আয়োজকরা আশা প্রকাশ করেন, এই কর্মশালা ও সম্মেলনের মাধ্যমে উত্তর আমেরিকায় বিএনপির সাংগঠনিক ভিত্তি আরও সুদৃঢ় হবে এবং দলীয় কার্যক্রমে নতুন উদ্দীপনা সৃষ্টি হবে।


দ্বিতীয় দিনে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা ও সিদ্ধান্ত গ্রহণের মধ্য দিয়ে কর্মশালার সমাপ্তি ঘটবে।