সর্বশেষ
সিঙ্গাপুরে গুগল লোকাল গাইডস সম্মেলনে বাংলাদেশের ৬ প্রতিনিধিপ্রশ্নফাঁসবিরোধী আন্দোলনে ছাত্রনেতা হয়ে সেই প্রশ্নফাঁস বিরোধী আন্দোলনে পদত্যাগ—ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের!পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনশেখ হাসিনার বাসভবন ধানমন্ডির সুধা সদন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধারজলাবদ্ধতার জেরে ৭ শিক্ষক বদলি, আন্দোলনরত শিক্ষার্থীদের পায়ে লুটিয়ে কান্নায় ভেঙে পড়লেন শিক্ষক‘বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়। আমরা মানুষ, আমাদেরও ভুলত্রুটি হয়।’পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু।মাদরাসায় ছাত্রীদের ফুটবল দল গঠনের নির্দেশনা প্রত্যাহারের দাবি খেলাফত মজলিসেরসিঙ্গাপুরে গুগল লোকাল গাইডস সম্মেলনে বাংলাদেশের ৬ প্রতিনিধিপ্রশ্নফাঁসবিরোধী আন্দোলনে ছাত্রনেতা হয়ে সেই প্রশ্নফাঁস বিরোধী আন্দোলনে পদত্যাগ—ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের!পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনশেখ হাসিনার বাসভবন ধানমন্ডির সুধা সদন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধারজলাবদ্ধতার জেরে ৭ শিক্ষক বদলি, আন্দোলনরত শিক্ষার্থীদের পায়ে লুটিয়ে কান্নায় ভেঙে পড়লেন শিক্ষক‘বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়। আমরা মানুষ, আমাদেরও ভুলত্রুটি হয়।’পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু।মাদরাসায় ছাত্রীদের ফুটবল দল গঠনের নির্দেশনা প্রত্যাহারের দাবি খেলাফত মজলিসের
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

জামায়াত নেত্রী মারদিয়া মমতাজের সম্পদ আছে ৪০ লাখ টাকার।

প্রকাশিত: ২৪ এপ্রিল, ২০২৬
জামায়াত নেত্রী মারদিয়া মমতাজের সম্পদ আছে ৪০ লাখ টাকার।

সংরক্ষিত নারী আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মারদিয়া মমতাজ। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন তিনি। নির্বাচন কমিশনে জামায়াতের মহিলা বিভাগের এই সদস্যের জমা দেওয়া হলফনামা অনুযায়ী, তাঁর বছরে আয় প্রায় সাড়ে ৪ লাখ টাকা। স্থাবর ও অস্থাবর মিলিয়ে তাঁর মোট সম্পদ সাড়ে ৪০ লাখ টাকা।



মারদিয়া মমতাজের হলফনামা অনুযায়ী, তাঁর বয়স ৪১ বছর। শিক্ষাগত যোগ্যতা এমএসসি (স্নাতকোত্তর)। পেশা হিসেবে তিনি শিক্ষকতা উল্লেখ করেছেন। বছরে আয় দেখিয়েছেন ৪ লাখ ৪৪ হাজার ১২৭ টাকা।


হলফনামার তথ্য অনুযায়ী, মারদিয়া মমতাজের কাছে নগদ আছে ১৮ লাখ ৩৬ হাজার টাকা। এ ছাড়া অস্থাবর সম্পদের মধ্যে ৪০ হাজার টাকার ইলেকট্রনিক পণ্য, ৮০ হাজার টাকার আসবাব এবং ১০ ভরি সোনা ও অন্যান্য মূল্যবান ধাতুর গয়না রয়েছে। সব মিলিয়ে তাঁর অস্থাবর সম্পদের বর্তমান মূল্য ৩৯ লাখ ১৮ হাজার ৮১৪ টাকা।



তাঁর স্বামী আবুল কাশেম পেশায় বেসরকারি চাকরিজীবী। হলফনামার তথ্য অনুযায়ী, আবুল কাশেমের অস্থাবর সম্পদের পরিমাণ ৫৭ লাখ ৬২ হাজার টাকার। তাঁর ২৫ ভরি সোনা ও অন্যান্য মূল্যবান ধাতু রয়েছে।মারদিয়া মমতাজ স্থাবর সম্পদ হিসেবে ১ লাখ ৪৫ হাজার টাকার প্রভিডেন্ট ফান্ডের উল্লেখ করেছেন।


আর তাঁর স্বামীর নামে ৮৪ লাখ টাকার অকৃষি জমি, ১৮ লাখ ৬৬ হাজার টাকার প্রভিডেন্ট ফান্ডসহ ১ কোটি ২ লাখ টাকার সম্পদ রয়েছে। স্থাবর ও অস্থাবর মিলিয়ে মারদিয়া মমতাজের সম্পদের মূল্য ৪০ লাখ ৬৪ হাজার টাকা। আর তাঁর স্বামীর সম্পদের মূল্য ১ কোট টাকা।