সর্বশেষ
সূত্রের খবর অনুযায়ী, New York City catches World Cup fever amid transit chaos, high costsখবরে প্রকাশ, Will there be a deal to end the Iran war this time?নির্ভরযোগ্য সূত্রের বরাতে জানা গেছে, World Cup fans express excitement and share their predictionsসংবাদ সূত্রে জানা গেছে, EU agrees launch of accession process for Ukraine and Moldovaসূত্রের খবর অনুযায়ী, UAE to unlock frozen Iranian funds amid US ceasefire push: Sourcesসূত্রের খবর অনুযায়ী, Bosnia, Canada share points in hard-fought draw at World CupPalestine football chief says he wasn’t granted US visa to attend World Cupপুশ ইন বন্ধে দ্বিপক্ষীয় ব্যবস্থা চায় বিজিবিসূত্রের খবর অনুযায়ী, New York City catches World Cup fever amid transit chaos, high costsখবরে প্রকাশ, Will there be a deal to end the Iran war this time?নির্ভরযোগ্য সূত্রের বরাতে জানা গেছে, World Cup fans express excitement and share their predictionsসংবাদ সূত্রে জানা গেছে, EU agrees launch of accession process for Ukraine and Moldovaসূত্রের খবর অনুযায়ী, UAE to unlock frozen Iranian funds amid US ceasefire push: Sourcesসূত্রের খবর অনুযায়ী, Bosnia, Canada share points in hard-fought draw at World CupPalestine football chief says he wasn’t granted US visa to attend World Cupপুশ ইন বন্ধে দ্বিপক্ষীয় ব্যবস্থা চায় বিজিবি
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

“তোমার বাবা-মা যেখানে থাকে, সেখানেও ছাত্রদল আছে”: আম্মারকে ছাত্রদল সভাপতি।

প্রকাশিত: ২৪ এপ্রিল, ২০২৬
“তোমার বাবা-মা যেখানে থাকে, সেখানেও ছাত্রদল আছে”: আম্মারকে ছাত্রদল সভাপতি।

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) জিএস সালাউদ্দিন আম্মারকে উদ্দেশ করে সতর্কবার্তা দিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তিনি বলেছেন, “তোমার বাবা-মা যেখানে থাকে, সেখানেও ছাত্রদল আছে।”


বৃহস্পতিবার মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে রাকিবুল ইসলাম রাকিব এ মন্তব্য করেন। পোস্টে তিনি দাবি করেন, ছাত্রদল শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয় বা রাজশাহী জেলা-মহানগরেই সীমাবদ্ধ নয়, বরং দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়, কলেজ, জেলা, মহানগর ও উপজেলায় তাদের সংগঠনের বিস্তৃতি রয়েছে।


তিনি আরও লেখেন, “৫ আগস্টের পর সালাউদ্দিন আম্মারদের আবির্ভাব হলেও ছাত্রদলের নেতাকর্মীরা দীর্ঘ সাড়ে ১৫ বছর শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামে যুক্ত ছিল। তারা নির্যাতিত ও নিপীড়িত।” একই সঙ্গে তিনি অভিযোগ করেন, সালাউদ্দিন আম্মার সামাজিক যোগাযোগমাধ্যমে ছাত্রদল ও জিয়া পরিবারকে নিয়ে “অশ্রাব্য ও উসকানিমূলক” মন্তব্য করছেন।


রাকিবুল ইসলাম রাকিব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রসমাজের প্রতি বিষয়টি বিবেচনার আহ্বান জানান। পাশাপাশি, একটি “নির্দিষ্ট গোষ্ঠী” পরিকল্পিতভাবে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।


অন্যদিকে, রাকিবের ওই পোস্ট শেয়ার করে পাল্টা প্রতিক্রিয়ায় সালাউদ্দিন আম্মার লেখেন, “ওপরে আল্লাহ আর নিচে আমি—এর মাঝে আর কোনো ভয় নেই।” তিনি আরও বলেন, আল্লাহ সময়মতো সবকিছুর বিচার করবেন এবং কাউকে অন্যায় পথে না যাওয়ার পরামর্শ দেন।