সর্বশেষ
উত্তর আমেরিকা বিএনপির ২ দিন ব্যাপী সম্মেলন শুরু।হোয়াইট হাউস ডিনারে গুলির ঘটনা, সন্দেহভাজন আটক‘সিলেটি’ ভাষাকে ২য় রাষ্ট্রভাষার দাবি সিলটি পাঞ্চায়িতের।হোয়াইট হাউসের নৈশভোজে গুলির শব্দ: নিরাপদে সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে।France defends abstention on UN slave trade resolutionFamily longest held in US immigration detention re-arrested after releaseকলম্বিয়ার ভয়াবহ বোমা হামলায় অন্তত ১৪ জন নিহত এবং ৩৮ জনের বেশি আহত।Arsenal narrowly beat Newcastle to regain Premier League lead over Man Cityউত্তর আমেরিকা বিএনপির ২ দিন ব্যাপী সম্মেলন শুরু।হোয়াইট হাউস ডিনারে গুলির ঘটনা, সন্দেহভাজন আটক‘সিলেটি’ ভাষাকে ২য় রাষ্ট্রভাষার দাবি সিলটি পাঞ্চায়িতের।হোয়াইট হাউসের নৈশভোজে গুলির শব্দ: নিরাপদে সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে।France defends abstention on UN slave trade resolutionFamily longest held in US immigration detention re-arrested after releaseকলম্বিয়ার ভয়াবহ বোমা হামলায় অন্তত ১৪ জন নিহত এবং ৩৮ জনের বেশি আহত।Arsenal narrowly beat Newcastle to regain Premier League lead over Man City
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

শাহবাগে ডাকসু নেতা এ বি জুবায়ের ও মুসাদ্দিকের ওপর হামলা

প্রকাশিত: ২৩ এপ্রিল, ২০২৬
শাহবাগে ডাকসু নেতা এ বি জুবায়ের ও মুসাদ্দিকের ওপর হামলা




ঢাকার শাহবাগ এলাকায় ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠার একপর্যায়ে শাহবাগ থানার ভেতরে ঢুকে ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুসাদ্দিকের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। একই সময় ডাকসুর আরেক নেতা এ বি জুবায়ের থানার ভেতরেই আটকা পড়েন।


প্রত্যক্ষদর্শীরা জানান, ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি ও জাইমা রহমানকে কটূক্তির প্রতিবাদে সন্ধ্যায় শাহবাগ এলাকায় অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা। পরে এ বি জুবায়ের ও মুসাদ্দিকের নেতৃত্বে ছাত্রশিবিরের কর্মীরা ঘটনাস্থলে গেলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়।


সংঘর্ষের মুখে পড়ে মুসাদ্দিক ও জুবায়ের থানার ভেতরে আশ্রয় নেন। এ সময় ডাকসুর শিবির প্যানেলের প্রার্থী আব্দুল্লাহ আল মাহমুদ এবং মাস্টারদা সূর্যসেন হলের কার্যনির্বাহী সদস্য সাইয়েদুজ্জামান আলভিও থানার ভেতরে অবস্থান করছিলেন।


ঘটনার পর থানার বাইরে ছাত্রদলের নেতাকর্মীরা অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।