সর্বশেষ
৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন আটকঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’আল্লামা মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ‘এখনই আমি মরতে পারি না’ বলার কিছুক্ষণ পরই ইজরায়েলপন্থী মার্কিন সিনেটরের মৃত্যু।সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন।শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে টিএসসিতে শিক্ষার্থীদের অবস্থান, ঢাবিতে বিজিবি মোতায়েন৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন আটকঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’আল্লামা মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ‘এখনই আমি মরতে পারি না’ বলার কিছুক্ষণ পরই ইজরায়েলপন্থী মার্কিন সিনেটরের মৃত্যু।সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন।শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে টিএসসিতে শিক্ষার্থীদের অবস্থান, ঢাবিতে বিজিবি মোতায়েন
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

যিশু খ্রিস্টের মুখে হাতুড়ি মারায় ২ সৈনিকের জেল দিলো ইজরায়েল।

প্রকাশিত: ২২ এপ্রিল, ২০২৬
যিশু খ্রিস্টের মুখে হাতুড়ি মারায় ২ সৈনিকের জেল দিলো ইজরায়েল।

লেবাননের দক্ষিণাঞ্চলে একটি ধর্মীয় ক্রুশ ভাঙচুরের ঘটনায় জড়িত দুই সেনাকে শাস্তি দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। একই সঙ্গে স্থানীয়দের সহায়তায় ক্ষতিগ্রস্ত প্রতীকটি পুনঃস্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।


মঙ্গলবার দেওয়া এক বিবৃতিতে আইডিএফ ঘটনার সত্যতা স্বীকার করে জানায়, সংশ্লিষ্ট এক সেনা ক্রুশটি ভাঙচুর করেন এবং আরেকজন সেই ঘটনার ছবি তোলেন। তদন্তে তাদের এই আচরণ বাহিনীর নীতিমালা ও মূল্যবোধের পরিপন্থি বলে প্রমাণিত হয়েছে।


ঘটনার জন্য গভীর দুঃখ প্রকাশ করে আইডিএফ জানায়, লেবাননে তাদের সামরিক অভিযান হিজবুল্লাহ ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে পরিচালিত হচ্ছে, সাধারণ নাগরিকদের বিরুদ্ধে নয়।


বিবৃতিতে আরও বলা হয়, ঘটনার পর স্থানীয় সম্প্রদায়ের সঙ্গে যোগাযোগ করে ভাঙা প্রতীকটি পুনঃস্থাপনে সহায়তা করা হচ্ছে।


শাস্তিমূলক ব্যবস্থার অংশ হিসেবে ভাঙচুরে জড়িত সেনা এবং ছবি তোলা সেনাকে যুদ্ধ দায়িত্ব থেকে প্রত্যাহার করে ৩০ দিনের সামরিক আটকাদেশ দেওয়া হয়েছে। এছাড়া ঘটনাস্থলে উপস্থিত থেকেও কোনো পদক্ষেপ না নেওয়া বা বিষয়টি কর্তৃপক্ষকে না জানানো আরও ছয় সেনাকে ব্যাখ্যা দিতে তলব করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা পরে নির্ধারণ করা হবে।


আইডিএফের প্রধান জেনারেল স্টাফ এ ঘটনাকে অগ্রহণযোগ্য আচরণ ও নৈতিক ব্যর্থতা হিসেবে উল্লেখ করে বলেন, এটি বাহিনীর মূল্যবোধ ও প্রত্যাশিত শৃঙ্খলার পরিপন্থী।