সর্বশেষ
চট্টগ্রামে সেগুনবাগান ইসলামী পাঠাগার-এ হামলা ও ভাঙচুরের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে।নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী সুদান গুরুঙ্গ পদত্যাগ করেছেন।দেশে তিন মাসে ৮৫৪টি খুন, শুধু ঢাকায় ১০৭টিদক্ষিণ আফ্রিকায় নিজ দোকানের সামনে বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা।যুদ্ধবিরতি বাড়ানোর ঘোষণা দিলেন ট্রাম্প।হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে ইরান কাজ করছে।যিশু খ্রিস্টের মুখে হাতুড়ি মারায় ২ সৈনিকের জেল দিলো ইজরায়েল।‘কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও ধারণ করে প্রচার করলে ‘সাইবার আইন ২০২৬’ অনুযায়ী দ্রুত বিচার ও ৯০ দিনের মধ্যে তদন্ত শেষের নির্দেশনা।চট্টগ্রামে সেগুনবাগান ইসলামী পাঠাগার-এ হামলা ও ভাঙচুরের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে।নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী সুদান গুরুঙ্গ পদত্যাগ করেছেন।দেশে তিন মাসে ৮৫৪টি খুন, শুধু ঢাকায় ১০৭টিদক্ষিণ আফ্রিকায় নিজ দোকানের সামনে বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা।যুদ্ধবিরতি বাড়ানোর ঘোষণা দিলেন ট্রাম্প।হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে ইরান কাজ করছে।যিশু খ্রিস্টের মুখে হাতুড়ি মারায় ২ সৈনিকের জেল দিলো ইজরায়েল।‘কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও ধারণ করে প্রচার করলে ‘সাইবার আইন ২০২৬’ অনুযায়ী দ্রুত বিচার ও ৯০ দিনের মধ্যে তদন্ত শেষের নির্দেশনা।
Live Bangla Logo

আজ দেখা যাবে ‘কোল্ড মুন’

প্রকাশিত: ৪ ডিসেম্বর, ২০২৫
আজ দেখা যাবে ‘কোল্ড মুন’

বছরের শেষ সুপারমুন এবার আকাশে ঝলমল করতে চলেছে। ডিসেম্বরের পূর্ণ চাঁদ, যাকে ‘কোল্ড মুন’ বলা হয়, সেটিই হবে টানা তৃতীয় ও শেষ সুপারমুন। আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) শেষ সুযোগ এ বিরল সৌন্দর্য উপভোগ করার।

যুক্তরাষ্ট্রভিত্তিক নিউজউইক জানিয়েছে, যখন পূর্ণিমার চাঁদ চাঁদের কক্ষপথে পৃথিবীর সবচেয়ে কাছাকাছি অবস্থান ‘পেরিজি’-এ পৌঁছে, তখনই সুপারমুন দেখা দেয়।এ সময় চাঁদ সাধারণের তুলনায় আরো বড় ও উজ্জ্বল দেখায়।

প্রতি মাসের পূর্ণ চাঁদেরই আলাদা নাম আছে, যার উৎস নানা সংস্কৃতি ও ঐতিহাসিক ব্যাখ্যায়। শীতের প্রকোপ বাড়তে শুরু করায় ডিসেম্বরের পূর্ণ চাঁদকে বলা হয় ‘কোল্ড মুন’। উত্তর গোলার্ধে বছরের সবচেয়ে ঠান্ডা সময়ের শুরু—তাই এই নামের প্রচলন শতবর্ষ পুরোনো।

সুপারমুন হলো এমন পূর্ণ চাঁদ, যা স্বাভাবিকের তুলনায় বড় ও উজ্জ্বল দেখায়। চাঁদ যখন পৃথিবীর সবচেয়ে কাছাকাছি অবস্থান করে, অর্থাৎ পেরিজিতে থাকে, তখন এ ঘটনা ঘটে। নাসার তথ্য অনুযায়ী, এ সময় চাঁদ বছরের সবচেয়ে ক্ষীণ চাঁদের তুলনায় ১৪ শতাংশ বড় ও ৩০ শতাংশ বেশি উজ্জ্বল দেখা যায়।

প্রতি বছর সাধারণত তিন থেকে চারটি সুপারমুন দেখা যায়।এবার টানা তিনটি সুপারমুন হয়েছে—অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর।

কখন দেখা যাবে ডিসেম্বরের সুপারমুন?

ডিসেম্বরের সুপারমুন সর্বোচ্চ আলোকিত অবস্থায় থাকবে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ১৪ মিনিটে (ইস্টার্ন টাইম), যা বাংলাদেশ সময় ৫ ডিসেম্বর সকাল ৫টা ১৪ মিনিটে।

দেখার জন্য বিশেষ উপকরণের প্রয়োজন নেই; খালি চোখেই অনায়াসে উপভোগ করা যাবে এই চাঁদ। তবে দূরবীন বা টেলিস্কোপ ব্যবহার করলে চাঁদের গর্ত, খাঁজ আর পৃষ্ঠের নকশা আরও স্পষ্টভাবে দেখা যাবে। খোলা প্রান্তর বা ছাদ—যে কোথাও থেকে আকাশ পরিষ্কার থাকলেই দেখা যাবে সুপারমুনের সৌন্দর্য।