সর্বশেষ
সৌদিতে ওমরাহ পালনে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনা, মা-ছেলেসহ ৩ বাংলাদেশি নিহতটিপকাণ্ডে চাকরিচ্যুত কনস্টেবল নাজমুলকে চাকরিতে পুনর্বহালের নির্দেশযুক্তরাজ্যের সমুদ্র সৈকতে জোয়ারের পানিতে ভেসে গিয়ে বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও মেয়ের মৃত্যু, সংকটাপন্ন ৭ বছরের স্বজনবাংলাদেশ খেলাফত মজলিসের আমীরে মজলিসের সঙ্গে যুক্তরাজ্য দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎকাফেলা চলছিল মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে।”মদিনার পথে চলা কাফেলার স্টিয়ারিং ছিনতাই হয়েছে: ফয়জুল করিমসিলেটে প্রবাসীদের ফাঁকা বাড়ি পাহারায় আনসার সদস্য নিয়োগের উদ্যোগ ডিসির।দল থেকে বহিষ্কৃত হলেন জামায়তের সাতক্ষীরা-৪ আসনের এমপি: আসন শূন্য হতে পারে ইঙ্গিত ইসি কমিশনারের।মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, রাহুল-প্রিয়াঙ্কাসহ বিরোধী নেতাদের আটকসৌদিতে ওমরাহ পালনে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনা, মা-ছেলেসহ ৩ বাংলাদেশি নিহতটিপকাণ্ডে চাকরিচ্যুত কনস্টেবল নাজমুলকে চাকরিতে পুনর্বহালের নির্দেশযুক্তরাজ্যের সমুদ্র সৈকতে জোয়ারের পানিতে ভেসে গিয়ে বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও মেয়ের মৃত্যু, সংকটাপন্ন ৭ বছরের স্বজনবাংলাদেশ খেলাফত মজলিসের আমীরে মজলিসের সঙ্গে যুক্তরাজ্য দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎকাফেলা চলছিল মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে।”মদিনার পথে চলা কাফেলার স্টিয়ারিং ছিনতাই হয়েছে: ফয়জুল করিমসিলেটে প্রবাসীদের ফাঁকা বাড়ি পাহারায় আনসার সদস্য নিয়োগের উদ্যোগ ডিসির।দল থেকে বহিষ্কৃত হলেন জামায়তের সাতক্ষীরা-৪ আসনের এমপি: আসন শূন্য হতে পারে ইঙ্গিত ইসি কমিশনারের।মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, রাহুল-প্রিয়াঙ্কাসহ বিরোধী নেতাদের আটক
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

কলকাতায় কত করে বিক্রি হচ্ছে বাংলাদেশের ইলিশ?

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর, ২০২৫
কলকাতায় কত করে বিক্রি হচ্ছে বাংলাদেশের ইলিশ?

দুর্গাপূজার আগে বাংলাদেশ থেকে ১০টি ট্রাকে করে ৫০ টন ইলিশের প্রথম চালান ভারতের পেট্রাপোলে পৌঁছেছে। বুধবার রাতে বনগাঁ সীমান্ত দিয়ে প্রথম দফায় ভারতে যায় ৫০ মেট্রিক টন ইলিশ, পরে আরও ৫০ মেট্রিক টন ইলিশ কলকাতা যায়।

ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে কলকাতা ও হাওড়ার পাইকারি বাজারে নিলামে ওঠে এসব ইলিশ। খুচরা বাজারে দাম ধরা হয়েছে কেজিপ্রতি ১৬০০ থেকে ১৭০০ টাকা।

তবে চাহিদা বাড়লে দাম আরও বাড়তে পারে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

বাণিজ্য মন্ত্রণালয়ের বরাতে খবরে বলা হয়, শারদোৎসবের আগে ভারতে পদ্মার ইলিশ পাঠানো হবে। এমন প্রতিশ্রুতির প্রেক্ষিতে বুধবার রাতে বাংলাদেশ থেকে ১০টি মাছভর্তি ট্রাক যায় কলকাতায়। ফিস ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, ধাপে ধাপে মোট ১২০০ মেট্রিক টন ইলিশ ভারতে যাবে।

কলকাতার সংবাদমাধ্যমগুলোতেও বেশ ফলাও করে প্রচার হচ্ছে ইলিশ পৌঁছানোর খবর।

২০১৫ সালের জাতীয় রপ্তানি নীতি অনুযায়ী শর্তসাপেক্ষে ইলিশ রপ্তানি তালিকায় রয়েছে। তবে বিদেশে প্রথম ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয় ২০১৯ সালে। তখন থেকেই দুর্গাপূজার সময়ে ভারতে ইলিশ পাঠানো হচ্ছে।

এবার ১,২০০ টন রপ্তানির অনুমতি দিয়েছে অন্তর্বর্তী সরকার। এছাড়া প্রতি কেজি ইলিশ ন্যূনতম সাড়ে ১২ ডলারে (প্রায় ১,০৫৭ টাকা) রপ্তানি করা যাবে। সরকার এ বছর ৩৭টি প্রতিষ্ঠানকে ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে। চলতি সপ্তাহেই কলকাতা ও পাশের জেলার বাজারগুলোতে বাংলাদেশের ইলিশ পাওয়া যাবে বলে মৎস্য ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে।