সর্বশেষ
সৌদিতে ওমরাহ পালনে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনা, মা-ছেলেসহ ৩ বাংলাদেশি নিহতটিপকাণ্ডে চাকরিচ্যুত কনস্টেবল নাজমুলকে চাকরিতে পুনর্বহালের নির্দেশযুক্তরাজ্যের সমুদ্র সৈকতে জোয়ারের পানিতে ভেসে গিয়ে বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও মেয়ের মৃত্যু, সংকটাপন্ন ৭ বছরের স্বজনবাংলাদেশ খেলাফত মজলিসের আমীরে মজলিসের সঙ্গে যুক্তরাজ্য দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎকাফেলা চলছিল মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে।”মদিনার পথে চলা কাফেলার স্টিয়ারিং ছিনতাই হয়েছে: ফয়জুল করিমসিলেটে প্রবাসীদের ফাঁকা বাড়ি পাহারায় আনসার সদস্য নিয়োগের উদ্যোগ ডিসির।দল থেকে বহিষ্কৃত হলেন জামায়তের সাতক্ষীরা-৪ আসনের এমপি: আসন শূন্য হতে পারে ইঙ্গিত ইসি কমিশনারের।মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, রাহুল-প্রিয়াঙ্কাসহ বিরোধী নেতাদের আটকসৌদিতে ওমরাহ পালনে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনা, মা-ছেলেসহ ৩ বাংলাদেশি নিহতটিপকাণ্ডে চাকরিচ্যুত কনস্টেবল নাজমুলকে চাকরিতে পুনর্বহালের নির্দেশযুক্তরাজ্যের সমুদ্র সৈকতে জোয়ারের পানিতে ভেসে গিয়ে বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও মেয়ের মৃত্যু, সংকটাপন্ন ৭ বছরের স্বজনবাংলাদেশ খেলাফত মজলিসের আমীরে মজলিসের সঙ্গে যুক্তরাজ্য দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎকাফেলা চলছিল মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে।”মদিনার পথে চলা কাফেলার স্টিয়ারিং ছিনতাই হয়েছে: ফয়জুল করিমসিলেটে প্রবাসীদের ফাঁকা বাড়ি পাহারায় আনসার সদস্য নিয়োগের উদ্যোগ ডিসির।দল থেকে বহিষ্কৃত হলেন জামায়তের সাতক্ষীরা-৪ আসনের এমপি: আসন শূন্য হতে পারে ইঙ্গিত ইসি কমিশনারের।মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, রাহুল-প্রিয়াঙ্কাসহ বিরোধী নেতাদের আটক
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

নির্বাচন অংশগ্রহণমূলক হয়েছে, প্রশাসনের কিছু বিষয়ে অব্যস্থাপনাও দেখা গেছেঃ ঢাবি শিক্ষক নেটওয়ার্ক।

প্রকাশিত: ৯ সেপ্টেম্বর, ২০২৫
নির্বাচন অংশগ্রহণমূলক হয়েছে, প্রশাসনের কিছু বিষয়ে অব্যস্থাপনাও দেখা গেছেঃ ঢাবি শিক্ষক নেটওয়ার্ক।

নির্বাচন অংশগ্রহণমূলক হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের পর্যবেক্ষক দলের সদস্য বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সামিনা লুৎফা। নির্বাচনে এখন পর্যন্ত বড় কোনো অসঙ্গতি শিক্ষক নেটওয়ার্ক দেখতে পায়নি বলেও জানিিয়েছেন অধ্যাপক গীতি আরা নাসরিন।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) এক ব্রিফিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের পর্যবেক্ষকক দল এ মন্তব্য করেন।

অনেক ভোটার ভোট দিয়ে বুথের কলম নিয়ে চলে গেছে জানিয়ে অধ্যাপক্ সামিনা লুৎফা বলেন, পরে বলপয়েন্ট দিয়ে ভোট দিয়েছে ভোটার্র। এসব ব্যালট মেশিন যদি রিড না করতে পারে তাহলে দায় কার?

নির্বাচন অংশগ্রহণমূলক হয়েছে জানিয়ে তিনি বলেন, তবে নির্বাচটি কেমন হয়েছে এখন পর্যন্ত তা বলার সময় হয়নি। নানান গুজব-অস্থিরতা আছে। প্রশাসনের কিছু বিষয়ে অব্যস্থাপনাও দেখা গেছে। তথ্যের & গ্যাপ এবং ভুল বোঝাবুঝিও দেখা গেছে। সবাই যথেষ্ট পোলিং এজেন্ট পায়নি। অনেকেই পাস পেয়েছেন দেরিতে। কেউ কেউ আবেদন করেও পায়নি। এমন কিছু কিছু ঘাটতি ছিল।

তিনি আরও বলেন, দুটি হলের কেন্দ্রে যারা দায়িত্ব পালন করেছেন তারা সমভাবে দায়িত্ব পালন করেননি। কিছু কিছু যায়গায় অস্বচ্ছতা দেখা গেছে।& দুটি কেন্দ্রে ভোটগ্রহণ ধীরগতিতে হয়েছে। এছাড়া রোকেয়া হলে সহকারী প্রক্টরের সাথে ছাত্রদলের বাকঃবিতন্ডায় ভোটগ্রহণ কমে গেছে। অনেকেই আসেনি।

অধ্যাপক সামিনা & আরও বলেন, অনেক কেন্দ্রেই প্রার্থীকে ঢুকতে দেয়া হয়নি। কারণ গেট কিপারদের কাছে যথার্থ তথ্য পৌঁছানো হয়নি। ৃএ ধরনের কিছু অব্যবস্থাপনা না থাকলে আমরা আরও ভরসা নিয়ে এটিকে ভালো নির্বাচন বলতে পারতাম।

ডাকসু #নির্বাচন