সর্বশেষ
আওয়ামী লীগের অফিসে আগুন দেওয়ার দাবি ছাত্রদল সভাপতির, আবু সাইদের রায়ের দ্রুত কার্যকরের আহ্বানজুলাইয়ের হত্যাকাণ্ডের বিচার করে দেশকে কলঙ্কমুক্ত করা হবে: নুরুল হক নুরচার মাস পর আবার চালু সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট, কথা রেখেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়োন কবির।বরিশালে ব‍্যবসায়ীকে নির্যাতন করে চেক লিখে নেওয়া লিটুসহ দুজন গ্রেপ্তার, যুবদলের সঙ্গে সম্পৃক্ততার দাবি নাকচ।বরিশালে অন্ডকোষ চেপে ধরে ব‍্যবসায়ীর কাছ থেকে চেক লিখে নিলেন যুবদল নেতাভূমিকম্পে পা হারানো শিশুভক্তের পাশে রোনালদো, পাঠালেন স্বাক্ষরিত জার্সি ও স্টিকারজামালপুরে বিচারক দম্পতির বাসায় চুরি: স্বেচ্ছাসেবক দলের সাবেক দুই নেতাসহ গ্রেফতার ৫জুলাই আন্দোলনকে কটাক্ষ করায় শাওন, মাহী সহো ৩ জনের বিরুদ্ধে মামলা।আওয়ামী লীগের অফিসে আগুন দেওয়ার দাবি ছাত্রদল সভাপতির, আবু সাইদের রায়ের দ্রুত কার্যকরের আহ্বানজুলাইয়ের হত্যাকাণ্ডের বিচার করে দেশকে কলঙ্কমুক্ত করা হবে: নুরুল হক নুরচার মাস পর আবার চালু সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট, কথা রেখেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়োন কবির।বরিশালে ব‍্যবসায়ীকে নির্যাতন করে চেক লিখে নেওয়া লিটুসহ দুজন গ্রেপ্তার, যুবদলের সঙ্গে সম্পৃক্ততার দাবি নাকচ।বরিশালে অন্ডকোষ চেপে ধরে ব‍্যবসায়ীর কাছ থেকে চেক লিখে নিলেন যুবদল নেতাভূমিকম্পে পা হারানো শিশুভক্তের পাশে রোনালদো, পাঠালেন স্বাক্ষরিত জার্সি ও স্টিকারজামালপুরে বিচারক দম্পতির বাসায় চুরি: স্বেচ্ছাসেবক দলের সাবেক দুই নেতাসহ গ্রেফতার ৫জুলাই আন্দোলনকে কটাক্ষ করায় শাওন, মাহী সহো ৩ জনের বিরুদ্ধে মামলা।
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

চার মাস পর আবার চালু সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট, কথা রেখেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়োন কবির।

প্রকাশিত: ৫ জুলাই, ২০২৬
চার মাস পর আবার চালু সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট, কথা রেখেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়োন কবির।


প্রায় চার মাস পর আবার চালু হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট। যুক্তরাজ্যপ্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে পুনরায় চালু হওয়া এ রুটে রোববার (৫ জুলাই) ম্যানচেস্টার থেকে ২৬৮ জন যাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট (বিজি-২০৮) সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।



বিমানবন্দরে যাত্রীদের ফুল দিয়ে স্বাগত জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির।



পরে ব্রিফিংয়ে আফরোজা খানম রিতা বলেন, বর্তমান সরকার প্রবাসীদের সেবার মান উন্নয়ন এবং সুযোগ-সুবিধা নিশ্চিত করতে বদ্ধপরিকর। একই সঙ্গে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটে বিমানভাড়া সহনীয় পর্যায়ে রাখতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি জানান, ম্যানচেস্টার রুটে ফ্লাইটের ধারাবাহিকতা বজায় রাখতে নতুন উড়োজাহাজ লিজ নেওয়ার প্রক্রিয়া চলছে। এতে ভবিষ্যতে এ রুটে ফ্লাইট বন্ধ হওয়ার আশঙ্কা থাকবে না।

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, সিলেটকে দেশের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে। শুধু বিমান যোগাযোগ নয়, এ অঞ্চলের পর্যটন খাতের সামগ্রিক উন্নয়ন এবং সম্ভাবনা কাজে লাগাতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।



ম্যানচেস্টার থেকে আসা ২৬৮ যাত্রীর মধ্যে ২২৭ জন সিলেটে নেমেছেন। পরে বাকি ৪১ জন যাত্রী নিয়ে একই ফ্লাইট ঢাকার উদ্দেশে ছেড়ে যায় এবং বেলা পৌনে ২টার দিকে রাজধানীতে পৌঁছায়।



এর আগে শনিবার (৪ জুলাই) সিলেট থেকে ১৯২ জন যাত্রী নিয়ে ম্যানচেস্টারের উদ্দেশে প্রথম ফ্লাইটটি ছেড়ে যায়।

সিলেট-ম্যানচেস্টার রুট পুনরায় চালুর পেছনে প্রধানমন্ত্রীর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।


গত ৪ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের আগে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, সরকার গঠন হলে এ রুট পুনরায় চালু করা হবে। নতুন সরকার দায়িত্ব নেওয়ার চার মাসের মাথায় সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন হলো।

উল্লেখ্য, দীর্ঘদিন পর চালু হওয়ার পরও হজ ফ্লাইট পরিচালনার কারণ দেখিয়ে গত ১ মার্চ সিলেট-ম্যানচেস্টার রুটের ফ্লাইট সাময়িকভাবে বন্ধ করা হয়েছিল। ১২৬ দিন পর আবারও সরাসরি এ রুটে ফ্লাইট চলাচল শুরু হলো।