সর্বশেষ
ভূমিকম্পে পা হারানো শিশুভক্তের পাশে রোনালদো, পাঠালেন স্বাক্ষরিত জার্সি ও স্টিকারজামালপুরে বিচারক দম্পতির বাসায় চুরি: স্বেচ্ছাসেবক দলের সাবেক দুই নেতাসহ গ্রেফতার ৫জুলাই আন্দোলনকে কটাক্ষ করায় শাওন, মাহী সহো ৩ জনের বিরুদ্ধে মামলা।সরকারিভাবে বিতরণকৃত বাইসাইকেল কান্ডে জামায়াতের উপজেলা আমিরকে অব্যাহতি, নতুন আমির নিয়োগ।পাবনার ভাঙ্গুড়ায় থানা থেকে নিষিদ্ধঘোষিত যুবলীগ নেতাকে ছাড়িয়ে নিলেন গ্রামবাসীতিস্তা প্রকল্প ও জে-১০ যুদ্ধবিমান ইস্যুতে বাংলাদেশেকে নিবিড়ভাবে পর্যবেক্ষণে করেছে ভারতজামায়াত শরিয়াভিত্তিক রাষ্ট্র চায়, যা বাংলাদেশের মানুষের চাওয়া নয়: মির্জা ফখরুলজুলাই গণঅভ্যুত্থান নিয়ে এমপি মনির বক্তব্যে ছাত্রদল সভাপতির ক্ষোভভূমিকম্পে পা হারানো শিশুভক্তের পাশে রোনালদো, পাঠালেন স্বাক্ষরিত জার্সি ও স্টিকারজামালপুরে বিচারক দম্পতির বাসায় চুরি: স্বেচ্ছাসেবক দলের সাবেক দুই নেতাসহ গ্রেফতার ৫জুলাই আন্দোলনকে কটাক্ষ করায় শাওন, মাহী সহো ৩ জনের বিরুদ্ধে মামলা।সরকারিভাবে বিতরণকৃত বাইসাইকেল কান্ডে জামায়াতের উপজেলা আমিরকে অব্যাহতি, নতুন আমির নিয়োগ।পাবনার ভাঙ্গুড়ায় থানা থেকে নিষিদ্ধঘোষিত যুবলীগ নেতাকে ছাড়িয়ে নিলেন গ্রামবাসীতিস্তা প্রকল্প ও জে-১০ যুদ্ধবিমান ইস্যুতে বাংলাদেশেকে নিবিড়ভাবে পর্যবেক্ষণে করেছে ভারতজামায়াত শরিয়াভিত্তিক রাষ্ট্র চায়, যা বাংলাদেশের মানুষের চাওয়া নয়: মির্জা ফখরুলজুলাই গণঅভ্যুত্থান নিয়ে এমপি মনির বক্তব্যে ছাত্রদল সভাপতির ক্ষোভ
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

ভূমিকম্পে পা হারানো শিশুভক্তের পাশে রোনালদো, পাঠালেন স্বাক্ষরিত জার্সি ও স্টিকার

প্রকাশিত: ৪ জুলাই, ২০২৬
ভূমিকম্পে পা হারানো শিশুভক্তের পাশে রোনালদো, পাঠালেন স্বাক্ষরিত জার্সি ও স্টিকার


বিশ্বকাপের উন্মাদনার মধ্যেই হৃদয়স্পর্শী এক মানবিক উদ্যোগের নজির গড়েছেন পর্তুগিজ তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। ভয়াবহ ভূমিকম্পে পরিবার হারানো এবং একটি পা হারানো ১০ বছর বয়সী এক শিশুভক্তের ইচ্ছা পূরণ করেছেন তিনি।



ভেনেজুয়েলার ১০ বছর বয়সী আন্দ্রেস মিয়েলেস বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। ভয়াবহ দুটি ভূমিকম্পে পরিবারের সদস্যদের হারানোর পাশাপাশি নিজের একটি পা-ও হারিয়েছে সে। কঠিন এই বাস্তবতার মধ্যেও তার একটি ছোট্ট স্বপ্ন ছিল—প্রিয় ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোর একটি স্টিকার সংগ্রহ করে বিশ্বকাপের অ্যালবামে সংরক্ষণ করা।

শিশুটির সেই আকাঙ্ক্ষার কথা পৌঁছে যায় রোনালদোর কাছে। ভক্তের ইচ্ছা অপূর্ণ রাখেননি পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলার।



রোনালদো আন্দ্রেসের জন্য একটি ভিডিও বার্তা, নিজের স্বাক্ষর করা একটি জার্সি এবং তার কাঙ্ক্ষিত স্টিকার পাঠিয়ে দেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন সাংবাদিক গ্যাবি আরোচার। রোনালদোর এই মানবিক উদ্যোগ ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।