সর্বশেষ
ভূমিকম্পে পা হারানো শিশুভক্তের পাশে রোনালদো, পাঠালেন স্বাক্ষরিত জার্সি ও স্টিকারজামালপুরে বিচারক দম্পতির বাসায় চুরি: স্বেচ্ছাসেবক দলের সাবেক দুই নেতাসহ গ্রেফতার ৫জুলাই আন্দোলনকে কটাক্ষ করায় শাওন, মাহী সহো ৩ জনের বিরুদ্ধে মামলা।সরকারিভাবে বিতরণকৃত বাইসাইকেল কান্ডে জামায়াতের উপজেলা আমিরকে অব্যাহতি, নতুন আমির নিয়োগ।পাবনার ভাঙ্গুড়ায় থানা থেকে নিষিদ্ধঘোষিত যুবলীগ নেতাকে ছাড়িয়ে নিলেন গ্রামবাসীতিস্তা প্রকল্প ও জে-১০ যুদ্ধবিমান ইস্যুতে বাংলাদেশেকে নিবিড়ভাবে পর্যবেক্ষণে করেছে ভারতজামায়াত শরিয়াভিত্তিক রাষ্ট্র চায়, যা বাংলাদেশের মানুষের চাওয়া নয়: মির্জা ফখরুলজুলাই গণঅভ্যুত্থান নিয়ে এমপি মনির বক্তব্যে ছাত্রদল সভাপতির ক্ষোভভূমিকম্পে পা হারানো শিশুভক্তের পাশে রোনালদো, পাঠালেন স্বাক্ষরিত জার্সি ও স্টিকারজামালপুরে বিচারক দম্পতির বাসায় চুরি: স্বেচ্ছাসেবক দলের সাবেক দুই নেতাসহ গ্রেফতার ৫জুলাই আন্দোলনকে কটাক্ষ করায় শাওন, মাহী সহো ৩ জনের বিরুদ্ধে মামলা।সরকারিভাবে বিতরণকৃত বাইসাইকেল কান্ডে জামায়াতের উপজেলা আমিরকে অব্যাহতি, নতুন আমির নিয়োগ।পাবনার ভাঙ্গুড়ায় থানা থেকে নিষিদ্ধঘোষিত যুবলীগ নেতাকে ছাড়িয়ে নিলেন গ্রামবাসীতিস্তা প্রকল্প ও জে-১০ যুদ্ধবিমান ইস্যুতে বাংলাদেশেকে নিবিড়ভাবে পর্যবেক্ষণে করেছে ভারতজামায়াত শরিয়াভিত্তিক রাষ্ট্র চায়, যা বাংলাদেশের মানুষের চাওয়া নয়: মির্জা ফখরুলজুলাই গণঅভ্যুত্থান নিয়ে এমপি মনির বক্তব্যে ছাত্রদল সভাপতির ক্ষোভ
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

সরকারিভাবে বিতরণকৃত বাইসাইকেল কান্ডে জামায়াতের উপজেলা আমিরকে অব্যাহতি, নতুন আমির নিয়োগ।

প্রকাশিত: ৪ জুলাই, ২০২৬
সরকারিভাবে বিতরণকৃত বাইসাইকেল কান্ডে জামায়াতের উপজেলা আমিরকে অব্যাহতি, নতুন আমির নিয়োগ।


সরকারিভাবে বিতরণকৃত বাইসাইকেল নিয়ে অনিয়ম ও এ-সংক্রান্ত নেতিবাচক সংবাদ প্রকাশের জেরে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা তাজুল ইসলামকে তিন মাসের জন্য দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে সাবেক শিক্ষক আজিজুর রহমান মাস্টারকে উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।


শুক্রবার (৩ জুলাই) কোটচাঁদপুর শহরের আলফালা সেন্টারে অনুষ্ঠিত উপজেলা রুকন সম্মেলনে জেলা আমির ও সংসদ সদস্য আলী আজম মোহাম্মদ আবু বকর এ সিদ্ধান্ত ঘোষণা করেন।

দলীয় সূত্রে জানা গেছে, সম্মেলনের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন মাওলানা তাজুল ইসলাম। তবে জুমার নামাজের বিরতির পর দ্বিতীয় অধিবেশনে তিনি উপস্থিত ছিলেন না। তাঁর অনুপস্থিতিতেই জেলা আমির তদন্ত ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে তাকে তিন মাসের জন্য সাময়িক অব্যাহতি দেওয়ার ঘোষণা দেন।



নবনিযুক্ত ভারপ্রাপ্ত উপজেলা আমির আজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, সরকারিভাবে বিতরণকৃত বাইসাইকেল নিয়ে সাবেক উপজেলা আমিরের বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে নেতিবাচক সংবাদ প্রকাশ পাওয়ায় দলের ভাবমূর্তি রক্ষার স্বার্থে প্রাথমিকভাবে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

সম্প্রতি কোটচাঁদপুরে সরকারিভাবে বাইসাইকেল বিতরণে অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়। এরপর বিষয়টি নিয়ে জেলা জামায়াত তদন্ত শুরু করে এবং সাংগঠনিক পদক্ষেপ গ্রহণ করে।



সম্মেলনে জামায়াত নেতা মোয়াবিয়া, শরিফুল ইসলাম, আব্দুর রাজ্জাকসহ প্রায় দুই শতাধিক রুকন প্রতিনিধি উপস্থিত ছিলেন।