সর্বশেষ
সৌদিতে ওমরাহ পালনে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনা, মা-ছেলেসহ ৩ বাংলাদেশি নিহতটিপকাণ্ডে চাকরিচ্যুত কনস্টেবল নাজমুলকে চাকরিতে পুনর্বহালের নির্দেশযুক্তরাজ্যের সমুদ্র সৈকতে জোয়ারের পানিতে ভেসে গিয়ে বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও মেয়ের মৃত্যু, সংকটাপন্ন ৭ বছরের স্বজনবাংলাদেশ খেলাফত মজলিসের আমীরে মজলিসের সঙ্গে যুক্তরাজ্য দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎকাফেলা চলছিল মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে।”মদিনার পথে চলা কাফেলার স্টিয়ারিং ছিনতাই হয়েছে: ফয়জুল করিমসিলেটে প্রবাসীদের ফাঁকা বাড়ি পাহারায় আনসার সদস্য নিয়োগের উদ্যোগ ডিসির।দল থেকে বহিষ্কৃত হলেন জামায়তের সাতক্ষীরা-৪ আসনের এমপি: আসন শূন্য হতে পারে ইঙ্গিত ইসি কমিশনারের।মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, রাহুল-প্রিয়াঙ্কাসহ বিরোধী নেতাদের আটকসৌদিতে ওমরাহ পালনে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনা, মা-ছেলেসহ ৩ বাংলাদেশি নিহতটিপকাণ্ডে চাকরিচ্যুত কনস্টেবল নাজমুলকে চাকরিতে পুনর্বহালের নির্দেশযুক্তরাজ্যের সমুদ্র সৈকতে জোয়ারের পানিতে ভেসে গিয়ে বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও মেয়ের মৃত্যু, সংকটাপন্ন ৭ বছরের স্বজনবাংলাদেশ খেলাফত মজলিসের আমীরে মজলিসের সঙ্গে যুক্তরাজ্য দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎকাফেলা চলছিল মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে।”মদিনার পথে চলা কাফেলার স্টিয়ারিং ছিনতাই হয়েছে: ফয়জুল করিমসিলেটে প্রবাসীদের ফাঁকা বাড়ি পাহারায় আনসার সদস্য নিয়োগের উদ্যোগ ডিসির।দল থেকে বহিষ্কৃত হলেন জামায়তের সাতক্ষীরা-৪ আসনের এমপি: আসন শূন্য হতে পারে ইঙ্গিত ইসি কমিশনারের।মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, রাহুল-প্রিয়াঙ্কাসহ বিরোধী নেতাদের আটক
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

পাবনায় সন্তানের সামনে গুলি করে মাদ্রাসাকর্মীকে হত্যা

প্রকাশিত: ৮ জুন, ২০২৬
পাবনায় সন্তানের সামনে গুলি করে মাদ্রাসাকর্মীকে হত্যা



পাবনা শহরে সন্তানের সামনেই আলী হোসেন (৫৩) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।


সোমবার (৮ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের জামেয়া আশরাফিয়া মাদরাসা–র সামনে এ ঘটনা ঘটে।


নিহত আলী হোসেন পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়ন–এর জাফরাবাদ এলাকার বাসিন্দা। তিনি জামেয়া আশরাফিয়া মাদরাসার একজন কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন।


পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৭টার দিকে সন্তানকে মাদরাসায় রাখতে সেখানে যান আলী হোসেন। এ সময় আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তার ওপর গুলি চালায়। সন্তানের সামনেই সংঘটিত এ হামলায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হামলার পর দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়।


পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।


হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা হয়েছে কি না, সে বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি।