সর্বশেষ
প্রশ্নফাঁসবিরোধী আন্দোলনে ছাত্রনেতা হয়ে সেই প্রশ্নফাঁস বিরোধী আন্দোলনে পদত্যাগ—ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের!পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনশেখ হাসিনার বাসভবন ধানমন্ডির সুধা সদন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধারজলাবদ্ধতার জেরে ৭ শিক্ষক বদলি, আন্দোলনরত শিক্ষার্থীদের পায়ে লুটিয়ে কান্নায় ভেঙে পড়লেন শিক্ষক‘বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়। আমরা মানুষ, আমাদেরও ভুলত্রুটি হয়।’পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু।মাদরাসায় ছাত্রীদের ফুটবল দল গঠনের নির্দেশনা প্রত্যাহারের দাবি খেলাফত মজলিসেরসৌদিতে ওমরাহ পালনে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনা, মা-ছেলেসহ ৩ বাংলাদেশি নিহতপ্রশ্নফাঁসবিরোধী আন্দোলনে ছাত্রনেতা হয়ে সেই প্রশ্নফাঁস বিরোধী আন্দোলনে পদত্যাগ—ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের!পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনশেখ হাসিনার বাসভবন ধানমন্ডির সুধা সদন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধারজলাবদ্ধতার জেরে ৭ শিক্ষক বদলি, আন্দোলনরত শিক্ষার্থীদের পায়ে লুটিয়ে কান্নায় ভেঙে পড়লেন শিক্ষক‘বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়। আমরা মানুষ, আমাদেরও ভুলত্রুটি হয়।’পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু।মাদরাসায় ছাত্রীদের ফুটবল দল গঠনের নির্দেশনা প্রত্যাহারের দাবি খেলাফত মজলিসেরসৌদিতে ওমরাহ পালনে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনা, মা-ছেলেসহ ৩ বাংলাদেশি নিহত
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

দল থেকে বাদ পড়লেন নেইমার

প্রকাশিত: ২৬ আগস্ট, ২০২৫

২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের শেষ দুটি ম্যাচ খেলবে ব্রাজিল। এ জন্য বাংলাদেশ সময় গতকাল রাতে ২৫ জনের স্কোয়াড ঘোষণা করেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। চোট পাওয়ায় এই দলে জায়গা হয়নি সান্তোস ফরোয়ার্ড নেইমারের। ভিনিসিয়ুস ও রদ্রিগোকেও দলে রাখেননি আনচেলত্তি। গত মে মাসে ইতালিয়ান এই কোচ ব্রাজিলের দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন ওয়েস্ট হামের মিডফিল্ডার লুকাস পাকেতা।

চোটের কারণে নেইমারের এবারও ব্রাজিলের স্কোয়াডে ফেরা হবে না—এমন শঙ্কার কথা আনচেলত্তির স্কোয়াড ঘোষণার আগেই জানিয়েছিল ব্রাজিলের সংবাদমাধ্যম। শেষ পর্যন্ত সে শঙ্কাই সত্যি হয়েছে। সান্তোসের অনুশীলনে গত বৃহস্পতিবার ঊরুতে ব্যথা অনুভব করেন নেইমার। হাঁটতেও সমস্যা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর তাঁর মাংসপেশিতে চোট ধরা পড়ে এবং ব্যাপারটি ব্রাজিল ফুটবল কনফেডারেশনকে (সিবিএফ) জানানো হয় সান্তোসের পক্ষ থেকে। এরপর রিও ডি জেনিরোয় সিবিএফের সদর দপ্তরে নেইমারকে বাইরে রেখেই স্কোয়াড ঘোষণা করেন আনচেলত্তি।

ব্রাজিল কোচের দায়িত্ব নেওয়ার পর এ নিয়ে দুবার আনচেলত্তির ঘোষণা করা স্কোয়াডে চোটের কারণে জায়গা হলো না নেইমারের। আনচেলত্তি ব্রাজিল কোচের দায়িত্ব নেওয়ার পর জুনের বাছাইপর্বের ম্যাচের জন্য নেইমারকে স্কোয়াডে রাখেননি। তাঁর সঙ্গে কথা বলেই সিদ্ধান্তটি নিয়েছিলেন আনচেলত্তি। নেইমারকে ভালোভাবে ফিটনেস ফেরে পেতে সময় দিয়েছিলেন তিনি। এবার যখন সব ঠিকঠাক, সান্তোসের হয়ে নিয়মিত মাঠে নেমে নেইমার যখন জাতীয় দলে ফেরার অপেক্ষায়, ঠিক তখনই আবারও চোটের কারণে জায়গা হলো না তাঁর।

নেইমার #স্পোর্টস #লাইভবাংলা #livebangla