সর্বশেষ
প্রশ্নফাঁসবিরোধী আন্দোলনে ছাত্রনেতা হয়ে সেই প্রশ্নফাঁস বিরোধী আন্দোলনে পদত্যাগ—ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের!পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনশেখ হাসিনার বাসভবন ধানমন্ডির সুধা সদন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধারজলাবদ্ধতার জেরে ৭ শিক্ষক বদলি, আন্দোলনরত শিক্ষার্থীদের পায়ে লুটিয়ে কান্নায় ভেঙে পড়লেন শিক্ষক‘বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়। আমরা মানুষ, আমাদেরও ভুলত্রুটি হয়।’পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু।মাদরাসায় ছাত্রীদের ফুটবল দল গঠনের নির্দেশনা প্রত্যাহারের দাবি খেলাফত মজলিসেরসৌদিতে ওমরাহ পালনে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনা, মা-ছেলেসহ ৩ বাংলাদেশি নিহতপ্রশ্নফাঁসবিরোধী আন্দোলনে ছাত্রনেতা হয়ে সেই প্রশ্নফাঁস বিরোধী আন্দোলনে পদত্যাগ—ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের!পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনশেখ হাসিনার বাসভবন ধানমন্ডির সুধা সদন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধারজলাবদ্ধতার জেরে ৭ শিক্ষক বদলি, আন্দোলনরত শিক্ষার্থীদের পায়ে লুটিয়ে কান্নায় ভেঙে পড়লেন শিক্ষক‘বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়। আমরা মানুষ, আমাদেরও ভুলত্রুটি হয়।’পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু।মাদরাসায় ছাত্রীদের ফুটবল দল গঠনের নির্দেশনা প্রত্যাহারের দাবি খেলাফত মজলিসেরসৌদিতে ওমরাহ পালনে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনা, মা-ছেলেসহ ৩ বাংলাদেশি নিহত
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

২৩ দিনে রেমিট্যান্স এলো ২১ হাজার কোটি টাকা

প্রকাশিত: ২৫ আগস্ট, ২০২৫
২৩ দিনে রেমিট্যান্স এলো ২১ হাজার কোটি টাকা

প্রবাসীরা চলতি আগ‌স্ট মাসের প্রথম ২৩ দিনে দেশে পাঠিয়েছেন ১৭৪ কোটি ৮৬ লাখ (১.৭৪ বিলিয়ন) মার্কিন ডলার। দেশীয় মুদ্রায় যার পরিমাণ ২১ হাজার ৩৩৩ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)।
রোববার (২৪ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে পাঠানো এ রেমিট্যান্স দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে স্বস্তি ফিরিয়েছে। হুন্ডি প্রতিরোধে সরকারের বিভিন্ন পদক্ষেপ, প্রণোদনা ও ব্যাংকিং ব্যবস্থার উন্নতির ফলেই রেমিট্যান্সে এ ধারাবাহিকতা এসেছে।


চলতি মাসের বাকি দিনগুলোতে এ গতি অব্যাহত থাকলে, আগ‌স্ট মাস শেষে রেমিট্যান্স প্রায় আড়াই কোটি ডলার আসতে পারে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।  

সব শেষ জুলাই মাসে প্রবাসী বাংলাদেশিরা দেশে রেমিট্যান্স পাঠিয়েছেন ২৪৮ কোটি মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০ হাজার ২৩০ কোটি টাকা।


গত ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে রেকর্ড প্রবাহ এসেছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যমতে, ২০২৪-২৫ অর্থবছর শেষে দেশে রেমিট্যান্স এসেছে ৩০ দশমিক ৩৩ বিলিয়ন মার্কিন ডলার, যা আগের অর্থবছরের তুলনায় প্রায় ২৭ শতাংশ বেশি। ২০২৩-২৪ অর্থবছরের রেমিট্যান্স এসেছিল ২৩ দশমিক ৭৪ বিলিয়ন মার্কিন ডলার।