সর্বশেষ
আইপিএলে আবারও চ্যাম্পিয়ন কোহলির বেঙ্গালুরুপ্রবাসীর স্ত্রীর গলায় ছুরি ঠেকিয়ে ধর্ষণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা।চট্টগ্রাম নগরে সড়কের ওপর এখনো চামড়ার স্তূপ, দুর্গন্ধে টেকা দায়পদ্মা ও যমুনা সেতু থেকে গত ১০ দিনে প্রায় ৬৪ কোটি টাকা টোল আদায়দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাসআদ্-দ্বীন হাসপাতালকে তিন লাখ টাকা জরিমানালেবাননে ৯০০ বছরের পুরোনো কৌশলগত দুর্গ দখল করে নিল ইসরায়েলি বাহিনীঈদের ছুটি শেষ, আগামীকাল খুলছে অফিস-আদালতআইপিএলে আবারও চ্যাম্পিয়ন কোহলির বেঙ্গালুরুপ্রবাসীর স্ত্রীর গলায় ছুরি ঠেকিয়ে ধর্ষণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা।চট্টগ্রাম নগরে সড়কের ওপর এখনো চামড়ার স্তূপ, দুর্গন্ধে টেকা দায়পদ্মা ও যমুনা সেতু থেকে গত ১০ দিনে প্রায় ৬৪ কোটি টাকা টোল আদায়দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাসআদ্-দ্বীন হাসপাতালকে তিন লাখ টাকা জরিমানালেবাননে ৯০০ বছরের পুরোনো কৌশলগত দুর্গ দখল করে নিল ইসরায়েলি বাহিনীঈদের ছুটি শেষ, আগামীকাল খুলছে অফিস-আদালত
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

জুলাইয়ে নেতৃত্ব দেয়া ছাত্রদলের মামুনকে রাখা হয়নি প‍্যানেলে, লড়বেন স্বতন্ত্র।

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর, ২০২৫
জুলাইয়ে নেতৃত্ব দেয়া ছাত্রদলের মামুনকে রাখা হয়নি প‍্যানেলে, লড়বেন স্বতন্ত্র।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদলের এজিএস হতে চেয়েছিলেন জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেয়া আব্দুল্লাহ আল মামুন।

এজিএস পদে মনোনয়ন ফরম তুলেও শেষ পর্যন্ত জায়গা হয়নি ছাত্রদলের ঘোষিত প্যানেলে। এতে ‘বঞ্চিত’ মামুন স্বতন্ত্রভাবে নির্বাচনে লড়ার সিদ্ধান্ত নিয়েছেন। বিষয়টি ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।

মামুন বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের (২০২০-২১) শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং শাখা ছাত্রদলের সক্রিয় কর্মী। গত বছরের জুলাই মাসে কোটা সংস্কার আন্দোলনে তিনি ছিলেন সম্মুখ সারিতে। মহাসড়ক অবরোধ থেকে শুরু করে ‘বাংলা ব্লকেড’—প্রতিটি কর্মসূচিতে তার সক্রিয় উপস্থিতি নজরে আসে। খালি গায়ে বুকে লেখা ‘ফ্রি কোটা অর ডাই’ এবং হাতে জাতীয় পতাকা—এমন একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়, যা শুধু দেশে নয় আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও প্রকাশিত হয়।

কিন্তু গত বৃহস্পতিবার ঘোষিত ছাত্রদলের প্যানেলে তার নাম না থাকায় হতাশা প্রকাশ করেন অনেক নেতাকর্মী। পরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন তিনি।

এর আগে ছাত্রদলের ঘোষিত প্যানেলে সহ-সভাপতি (ভিপি) পদে দর্শন বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন হৃদয়, সাধারণ সম্পাদক (জিএস) পদে স্পোর্টস সায়েন্স বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. শাফায়াত হোসেন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আইয়ুবুর রহমান তৌফিকের নাম ঘোষণা করা হয়।

চবি #চাকসু #ছাত্রদল #মামুন #নির্বাচন #লাইভবাংলা #livebangla